নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ কমলপুরের মানিকভান্ডারের তাপস দত্ত খুনের ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি৷ দীর্ঘ এক মাসের সময়ের পর সিআইডি তদন্তভার হাতে নিয়ে শুক্রবার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন তদন্তকারীরা৷ প্রশ্ণ উঠছে সিআইডি কি পারবে এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে?
গত ২৫ আগস্ট৷ দুপুরে কমলপুরের মানিক ভান্ডারের নিজ বাড়ি থেকে মোটর বাইকে চড়ে খোয়াই আসার পথে রহস্যজনক ভাবে খুন হত তাপস দত্ত নামে এক যুবক৷ পেশায় তাপস ছিলেন এলআইসি এজেন্ট৷ প্রথমদিন নিখোঁজ হওয়ার পর তার বাইকটি পাওয়া যায় খোয়াইয়ের সুকিয়াবাড়ির গভীর জঙ্গলের পাশে৷ এরপর চাম্পাহাওর থানার পুলিশ ঘটনার তদন্তে নামে৷ কিন্তু রাজ্য পুলিশ খুনী কে, তা জানতে একমাসেরও বেশি সময় নিয়ে নেয়৷ আরক্ষা দপ্তর রাজ্য পুলিশের উপর ভরসা র াখতে না পেরে মামলাটির তদন্তভার সিআইডির হাতে তুলে দেয়৷ গত ১৯ অক্টোবর মামলাটি সিআইডি গ্রহণ করে৷ শুক্রবার থেকে নতুন করে তদন্ত শুরু করে৷ সিআইডির ডিএসপি রণজিৎ দাস, এসআই বিভাস দাস এদিন ঘটনাস্থলে গিয়ে খুনের তথ্য সংগ্রহ করার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন৷ কিন্তু তদন্ত সাপেক্ষে কিছুই বলতে চাননি তদন্তকারীরা৷ তবে কি প্রথম দিনই কিছু পেয়েছে সিআইডি? এদিকে সাধারণ মানুষের দাবি পুলিশ যেখানে তদন্ত কার্য্যে ব থ হয়েছে সেখানে সিআইডি ঘটনার আসল তথ্য বের করুক৷ যদিও রাজ্য শাসক দল সিপিএম জানিয়েছে মৃত তাপস দত্ত সিপিএম কর্মী ছিলেন৷ তদন্তের গতি প্রকৃতি এগিয়ে যাবে এটা ধারণা করা যাচ্ছে৷ এখন দেখার মূল খুনী কে তা খঁুজে বের করতে পারে কিনা সিআইডি৷
মানিকভান্ডারের তাপস হত্যাকান্ডের তদন্তভার সিআইডির হাতে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















