News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক রদ, অভিন্ন দেওয়ানি বিধি লাগুর অভিপ্রায় নেই সরকারের ঃ কেন্দ্রীয় আইনমন্ত্রী
Image

তিন তালাক রদ, অভিন্ন দেওয়ানি বিধি লাগুর অভিপ্রায় নেই সরকারের ঃ কেন্দ্রীয় আইনমন্ত্রী

RaviShankarPrasadনয়াদিল্লি, ২০ অক্টোবর৷৷ দেশজুড়ে প্রবল চাপের মুখে মুসলিমদের তিন তালাক প্রথার বিরোধিতা করা বা দেশে অভিন্ন দেওয়ানি বিধি আরোপ করার কোন অভিপ্রায় নেই কেন্দ্রের, জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ৷ তাঁর সাফ কথা তিন তালাক অবলুপ্তি করে দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে কেন্দ্র তৎপর হয়ে উঠেছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারের তেমন কোন অভিপ্রায় নেই৷ পাশাপাশি তিনি জানান, ভারত ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতাকে সম্মান করে৷ কিন্তু তাই বলে, অযৌক্তিক এবং বৈষম্যমূলক আচরণগুলিকেও যে রক্ষা চলবে না তাও এদিন তিনি মনে করিয়ে দেন৷
তিনি মনে করেন, তিন তালাকের বিরোধিতা এবং অভিন্ন দেওয়ানি বিধি একসূত্রে বেঁধে দেওয়া ঠিক নয়৷ তিন তালাকের বিষয়টি জাতীয় আইনকমিশন খতিয়ে দেখছে৷ সেখানে সবপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হচ্ছে৷ তিনি কেন্দ্রের উপর ক্ষুব্ধ মুসলিম সংগঠন এবং বিরোধীদের উদ্দেশ্যে বলেন যারা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধীতা করছে তাদের উচিত নিজেদের মতামত প্যানেলকে জানানো৷ কারণ, প্যানেল জনমতও চেয়েছে৷
এদিন আইনমন্ত্রী স্পষ্ট জানান, এই প্রসঙ্গে সরকারের কোন অবস্থান নেই৷ আইন কমিশন যা স্থির করবে, সেটাই হবে৷ এর পেছনে সরকারের কোন নিভৃত উদ্দেশ্য নেই বলে আইনমন্ত্রী আশ্বাস দিয়েছেন৷ উল্লেখ্য, সুপ্রিমকোর্টে কেন্দ্রীয় সরকার তিন তালাক রদ করার বিষয়ে হলফনামা দিয়ে অবস্থান স্পষ্ট করে দেওয়ার পরই দেশজুড়ে বিভিন্ন মুসলিম সংগঠন ক্ষোভে ফেটে পড়ে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top