News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী অর্থবছরে জিএসটি চালু হলেই মধ্যবিত্তের হেঁসেলে লাগবে আগুন, চিন্তায় কৃষকরা, বাড়বে কীটনাশকের দামও
Image

আগামী অর্থবছরে জিএসটি চালু হলেই মধ্যবিত্তের হেঁসেলে লাগবে আগুন, চিন্তায় কৃষকরা, বাড়বে কীটনাশকের দামও

TAXনয়াদিল্লি, ২০ অক্টোবর ৷৷ বহু প্রতীক্ষিত জিএসটি কার্যকর হলে মধ্যবিত্তের হেঁসেলে আগুন লাগবে বলে আশঙ্কা দেখা দিয়েছে৷ কেন্দ্রের প্রস্তাবিত চার স্তরীয় পণ্যপরিষেবা কর বা জিএসটিতে করের যে প্রস্তাব রাখা হয়েছে তাতে ভোজ্য তেল, মশলা এমনকি মুরগির মাংসেরও দাম বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে৷ তবে সুখবরও রয়েছে৷ কারণ, কমতে পারে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এসির দাম৷ দেশের কর বিশেষজ্ঞ মহল এই অনুমান করছে৷ ফলে, ক্ষুধা নিবারণে খাবার তৈরিতে অত্যাবশকীয় কিছু সামগ্রীর দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় বাজ পড়বে বলেই আশঙ্কা৷
তবে, সবচেয়ে চিন্তার বিষয় কৃষকদের নিয়ে৷ সূত্রের খবর, দাম বাড়তে পারে কীটনাশকের৷ ফলে, এই জিএসটি কার্যকর হলে মাথায় বাজ পড়তে পারে কৃষকদেরও৷
আগামী অর্থবর্ষ থেকেই সারা দেশে কেন্দ্র চালু করার কথা ভাবছে এক দেশ এক কর বা জিএসটি৷ তার আগে চলতি সপ্তাহে রাজ্যগুলির সঙ্গে এই প্রসঙ্গে বৈঠক করে কেন্দ্র৷ সেখানে চারস্তরীয় কর ব্যবস্থা প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রের তরফে৷ আর তাতেই উঠে আসে মধ্যবিত্তের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা চাপার বিষয়টি৷
সূত্র অনুসারে জানা গেছে, প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন করের হার ৬ শতাংশ৷ অন্যদিকে, সর্বোচ্চ করের হার ২৬ শতাংশ৷ এর মাঝে দুটো স্বাভাবিক করের হারের স্তর রাখা হয়েছে৷ তা যথাক্রমে ১২ ও ১৮ শতাংশ৷ এখানে প্রশ্ণ উঠেছে ২৬ শতাংশ হার কোন কোন সামগ্রীর উপর বসানো হবে৷ সূত্রের দাবি, ২৬ শতাংশ হার মূলত এফএমসিজি এবং খাদ্য পণ্যের উপর বলবৎ হবে৷ পাশাপাশি যে সমস্ত পণ্য দূষণ ছড়ায় সেগুলির ওপরও অতিরিক্ত সেস বসানো হবে৷
জানা গেছে, কেন্দ্রের প্রস্তাব কার্যকর হলে মুরগির মাংস এবং নারিকেল তেলের দাম এক লাফে বেড়ে যাবে৷ কারণ, বর্তমানে এই দুই পণ্যের উপর ৪ শতাংশ কর প্রযোজ্য হয়৷ পণ্য পরিষেবা কর বা জিএসটি’র ফলে তা বেড়ে ৬ শতাংশ হবে৷ একই ভাবে অন্যান্য ভোজ্য তেল, সরিষার তেল, বাদাম তেলে করের হার ৫ শতাংশ থেকে বেড়ে ৬ শতাংশ হবে৷ রান্নার কাজে ব্যবহৃত প্রধান দুটি পণ্য মধ্যবিত্তের জন্য মারাত্মক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ হলুদ ও জিরে৷ এই দুই পণ্যের হার এক লাফে ৩ শতাংশ থেকে বেড়ে দ্বিগুণ হয়ে যাবে৷ শুধু তাই নয়, বাড়তে পারে ধনে, গোলমরিচ এবং তৈলবীজের দাম৷ সূত্রের খবর, এই পণ্যগুলির কর ৫ শতাংশ থেকে আরো ১ শতাংশ বৃদ্ধি করা হতে পারে৷ এদিকে, দাম বাড়বে গ্যাস স্টোভ, গ্যাস বার্নার, মশা তাড়ানোর যন্ত্র বা কয়েলেরও৷ ফলে, কেন্দ্রের বহু প্রতীক্ষিত পণ্য পরিষেবা কর আগামী অর্থবছরে চালু হলে নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্য নিয়ে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ বাড়বে বলেই অনুমান৷
তবে, কয়েকটি ক্ষেত্রে জিএসটি চালু হলে মধ্যবিত্তের জন্য সুখের হবে৷ জিএসটির ফলে দাম কমতে পারে টেলিভিশন, ওয়াশিং মেশিন, ইনভার্টার, বৈদ্যুতিন পাখা, বৈদ্যুতিন রান্নার সরঞ্জাম, রেফ্রিজারেটর, বাতানুকুল যন্ত্র সহ বেশ কিছু পণ্যের৷ এখন এই জিনিসগুলির উপর ২৯ শতাংশ কর চাপানো আছে৷ জিএসটি চালু হলে সেই হার কমে হবে ২৬ শতাংশ৷ এছাড়াও সস্তা হতে পারে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য৷ সুগন্ধী, শেভিং ক্রিম, মাথায় মাখার তেল, শ্যাম্পু, সাবান, বডি পাউডার সহ বিভিন্ন টয়লেটরিজের দামও ৩ শতাংশ কমতে পারে৷
ফলে, জিএসটি চালু হলে হেঁসেল সামলানো মধ্যবিত্তের কাছে মুশকিল হলেও কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে দাম কমিয়ে সমতা রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার৷ এমনটাই মনে করছে কর বিশেষজ্ঞ মহল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top