News Flash

  • Home
  • Uncategorized
  • চন্দ্রপুর ও কমলাসাগরে কেনিয়ার যুবকসহ তিন সন্দেহভাজন আটক
Image

চন্দ্রপুর ও কমলাসাগরে কেনিয়ার যুবকসহ তিন সন্দেহভাজন আটক

3-arrestনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ ফের রাজ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ৷ এদের মধ্যে একজন কেনিয়ার বাসিন্দা৷ বাকি দুজন বাংলাদেশী বলে পুলিশ জানিয়েছে৷ বুধবার সকাল সাড়ে এগারটা নাগাদ চন্দ্রপুর বাসস্ট্যান্ড থেকে পুলিশের মোবাইল টিম কেনিয়া নিবাসী এক ব্যক্তিকে আটক করে৷ তার কাছ থেকে কোন বৈধ কাগজপত্র মিলেনি৷ পাসপোর্টও তার সাথে ছিল না বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে, কমলাসাগর থেকে দুই বাংলাদেশীকে পুলিশের মোবাইল টিম এদিন আটক করেছে৷ তাদের সাথেও কোন বৈধ কাগজ ছিল না৷ পুলিশ জানিয়েছে, তাদের তিনজনকেই জিজ্ঞাসাবাদ চলছে৷ প্রাথমিক জেরায় কেনিয়ার বাসিন্দা জানিয়েছেন, তার সমস্ত কাগজপত্র হারিয়ে গেছে৷ তাতে পাসপোর্টও ছিল৷ তবে পুলিশ জিজ্ঞাসা করে একথার সত্যতা যাচাই করা হবে বলে জানিয়েছে৷ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার বিষয়েও শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে৷ আপাতত তাদের পশ্চিম থানার লকআপে রাখা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top