নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ ফের রাজ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ৷ এদের মধ্যে একজন কেনিয়ার বাসিন্দা৷ বাকি দুজন বাংলাদেশী বলে পুলিশ জানিয়েছে৷ বুধবার সকাল সাড়ে এগারটা নাগাদ চন্দ্রপুর বাসস্ট্যান্ড থেকে পুলিশের মোবাইল টিম কেনিয়া নিবাসী এক ব্যক্তিকে আটক করে৷ তার কাছ থেকে কোন বৈধ কাগজপত্র মিলেনি৷ পাসপোর্টও তার সাথে ছিল না বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে, কমলাসাগর থেকে দুই বাংলাদেশীকে পুলিশের মোবাইল টিম এদিন আটক করেছে৷ তাদের সাথেও কোন বৈধ কাগজ ছিল না৷ পুলিশ জানিয়েছে, তাদের তিনজনকেই জিজ্ঞাসাবাদ চলছে৷ প্রাথমিক জেরায় কেনিয়ার বাসিন্দা জানিয়েছেন, তার সমস্ত কাগজপত্র হারিয়ে গেছে৷ তাতে পাসপোর্টও ছিল৷ তবে পুলিশ জিজ্ঞাসা করে একথার সত্যতা যাচাই করা হবে বলে জানিয়েছে৷ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার বিষয়েও শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে৷ আপাতত তাদের পশ্চিম থানার লকআপে রাখা হয়েছে৷
চন্দ্রপুর ও কমলাসাগরে কেনিয়ার যুবকসহ তিন সন্দেহভাজন আটক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















