News Flash

  • Home
  • Uncategorized
  • পাথর বোঝাই দুটি বগি বেলাইন, আট ঘন্টা বিলম্বে চলল যাত্রীরেল
Image

পাথর বোঝাই দুটি বগি বেলাইন, আট ঘন্টা বিলম্বে চলল যাত্রীরেল

train-derailedনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৮ অক্টোবর৷৷ পাথর বোঝাই বগি লাইনচ্যুত হয়ে মঙ্গলবার আগরতলা-শিলচর রুটে রেল চলাচল কিছুটা বিলম্ব হয়েছে৷ এদিন সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ চুড়াইবাড়ি স্টেশন থেকে ৬০ মিটার দূরে পাথর বোঝাই দুটি বগি লাইনচ্যুত হয়৷ তাতে আগরতলা-শিলচর এবং শিলচর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেন দুটির কিছুটা বিলম্ব হয়৷ দুপুর নাগাদ রেল লাইন থেকে বগি সরানো হলে ট্রেন দুটি পুনরায় যাত্রা শুরু করে৷
চুড়াইবাড়ি স্টেশন ম্যানেজার জানিয়েছেন, শিলচর থেকে পাথরবোঝাই করে ২৪টি বগি নিয়ে পণ্যবাহী ট্রেনটি চুড়াইবাড়ি স্টেশনে ঢোকার পথে ৬০ মিটার দূরত্বে দুটি বগি লাইনচ্যুত হয়৷ নতুন লাইন দিয়ে ট্রেনটি আসছিল৷ চালকের অসাবধানতার কারণেই স্টেশনে ঢোকার মুখে একটি ব্যারিকেডের সাথে ধাক্কা খাওয়ায় বগি দুটি লাইনচ্যুত হয়৷ তাতে রেল চলাচল প্রায় আট ঘন্টার মত বিলম্বিত হয়৷ জানা গেছে, আগরতলা-শিলচর ট্রেনটি ধর্মনগর স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়৷ অন্যদিকে, শিলচর-আগরতলা ট্রেনটি বারুইগ্রাম স্টেশনে দাঁড় করে রাখা হয়৷ তবে, বগি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় বগিটিকে লাইন থেকে সরানোর কাজ শুরু করে দেন৷ প্রয়োজনীয় সংখ্যক ড্রজার সহ শ্রমিকরা বগি সরানোর কাজে তৎপর হয়ে পড়েন৷ দুপুরের মধ্যেই দুটি বগি রেল লাইন থেকে সরানো সম্ভব হওয়ায় পুনরায় রেল চলাচল শুরু হয়৷
বগি লাইন চ্যুত হওয়ার ঘটনায় এদিন আগরতলা-শিলচর এবং শিলচর-আগরতলা উভয় ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে গন্তব্যস্থলে পৌঁছায়৷ আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, শিলচর-আগরতলা ট্রেনটি আজ বিকেল ৫৪৫ মিনিটের নির্ধারিত সময়ের বদলে রাত ৮০৫ মিনিট নাগাদ বাধারঘাট স্টেশনে পৌঁছায়৷ বগি লাইনচ্যুত হয়ে রেল চলাচলে বিঘ্ন ঘটায় উভয় ট্রেনের যাত্রীরা হয়রানির শিকার হন৷ অনেক যাত্রী এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top