News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, আহত দুই বাইক আরোহী
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, আহত দুই বাইক আরোহী

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে চম্পকনগরের বাসিন্দা বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়৷ ঘটনায় গোটা চম্পকনগর এলাকায় চাঞ্চল্য৷
মঙ্গলবার সকালে বাইক দুর্ঘটনায় চম্পকনগরের বাসিন্দা স্বপন দাসের মৃত্যু হয়েছে৷ জানা গেছে পেশায় মোবাইল ফোন মেরামত কর্মী স্বপন দাস নিজ বাইকে চড়ে মঙ্গলবার সকালে আগরতলায় আসছিল৷ সে সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ছিটকে পড়ে যায় স্বপন৷ সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে৷ এর কিছুক্ষণ বাদেই এই স্বপন দাস মৃত্যুর কোলে ঢলে পড়ে৷
আর প্রতি মঙ্গলবারই এই স্বপন দাস মালামাল কিনতে আগরতলায় আসত বলে নিহতের এক নিকটাত্মীয় জানিয়েছেন৷ ঘটনায় গোটা চম্পকনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ তবে যে ট্রাকটির সঙ্গে নিহত স্বপনের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল সে ট্রাকের কোন সন্ধান পাওয়া গেছে কিনা সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি৷
এদিকে, সোনামুড়ার কৈয়ঢেপা এলাকায় পথ দুর্ঘটনায় দুজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় জিবিতে স্থানান্তর করা হয়েছে৷
পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে৷ মঙ্গলবার সোনামুড়ার কৈয়াঢেপা এলাকায় পথ দুর্ঘটনায় বাইক চালক সহ দুজন আহত হয়েছেন৷ কৈয়াঢেপা এলাকার জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি গরুর জন্য ঘাস কেটে রাস্তার পাশে বসে বিশ্রাম করছিলেন৷ হঠাৎ একটি দ্রুতগামী বাইক এসে ধাক্কা দেয়৷ বাইক চালকও বাইক নিয়ে ছিটকে পড়েন৷ তাতে দুজনই আহত হন৷ আহতদের প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে জহিরুল ইসলামের অবস্থা সংকটজনক হওয়ায় জিবিতে স্থানান্তর করা হয়৷
সোনামুড়া থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ বাইকটিও আটক করেছে পুলিশ৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top