News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ে এক ব্যক্তিকে ইট দিয়ে মাথা থ্যাতলে হত্যা
Image

সিধাইয়ে এক ব্যক্তিকে ইট দিয়ে মাথা থ্যাতলে হত্যা

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ সিধাই থানা এলাকার দক্ষিণ তারানগরের আইলাঘাট এলাকায় রবার বাগান থেকে বুধবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
সিধাইয়ের দক্ষিণ তারানগর গাঁওসভার আইলাঘাট এলাকার একটি রাবার বাগনে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সিধাই থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি৷ মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ মৃতদেহের পাশেই একটি বিছানার চাদর, জুতা ও ইট পাওয়া গিয়েছে৷ আশঙ্কা করা হয়েছে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে৷ পুলিশ একটি হত্যা মামলা রুজু করেছে৷ তদন্ত শুরু হয়েছে৷ তবে, রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ এদিকে, ঘটনার খবর পেয়ে সিধাই থানার ওসি সুব্রত দেবনাথ, এসডিপিও রাজদীপ দেব, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর দেববর্মা প্রমুখ ঘটনাস্থলে ছুটে যান৷ সেখানে যান ডগ স্কোয়াডের কর্মীরা৷ পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাসী চালানো হয়৷ কিন্তু কোন ক্লু পাওয়া যায়নি বলে খবর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top