News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতাপগড় ও চেলিখলায় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ নিয়ে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

প্রতাপগড় ও চেলিখলায় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ নিয়ে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

Murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ১৭ অক্টোবর৷৷ পৃথক স্থানে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই হত্যাকান্ডের অভিযোগ উঠেছে৷ পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ তবে গ্রেপ্তারের কোন খবর নেই রাত পর্য্যন্ত৷
রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব প্রতাপগড়ে জুয়েল ক্লাবের কাছে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব প্রতাপগড়ে জুয়েল ক্লাব সংলগ্ণ এলাকা থেকে সোমবার সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তার মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ মৃতদেহ থেকে প্রায় ১৫-২০ ফুট দূরত্বে মৃতের জুতা ও রক্তের ছাপ মিলেছে৷ সে পার্শ্ববর্তী কোন এলাকার বাসিন্দা৷ তাকে কেলো নামে ডাকা হত৷ প্রকৃত পরিচয় জানা যায়নি৷ সোমবার সকালে মৃতদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় মানুষ৷ খবর পেয়ে এ ডি নগর থানার পুলিশ ও এসডিপিও ঘটনাস্থলে ছুটে যান৷ ডগ স্কোয়াড ও ফরেন্সিক ল্যাবের লোকজনরাও ঘটনাস্থলে ছুটে যান৷ সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী ও নমুমা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ এটি একটি হত্যাকান্ড বলেই জানিয়েছেন এসডিপিও সন্দীপ কুমার পাল৷ পূর্ব প্রতাপগড় জুয়েল ক্লাব সংলগ্ণ এলাকায় মৃতদেহটি উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
বিশালগড়ের চেলিখলা এডিসি ভিলেজের লম্বাবাড়ি এলাকার একটি পুকুর থেকে সোমবার সাত সকালে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ সোমবার সাত সকালে বিশালগড়ের চেলিখলা, এডিসি ভিলেজের ৩নং ওয়ার্ডে লম্বাবাড়ি এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তিরকে সনাক্ত করা যায়নি৷ পুকুরের মালিক দুর্জয় দেববর্মা ঘুম থেকে উঠেই পুকুরে ভাসমান মৃতদেহটি দেখতে পান৷ মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে৷ খবর পাঠানো হয় বিশালগড় থানায়৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসডিপিও প্রবীর পাল, বিশালগড় থানার ওসি সত্যেনবসু রায়৷ ঘটনা সম্পর্কে তথ্য জানান স্থানীয় বাসিন্দারা৷
এটি আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্ধে পড়েছে এলাকাবাসী ও পুলিশ৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিশালগড় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ ময়না তদন্তের পর এব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top