নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর ৷৷ বুধবার সাত সকালে জিরানীয়ায় ব্রজনগরে একটি ড্রেইন থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ জানা গেছে, তার নাম শঙ্কর কুড়ি(৩৫)৷ আকন্ঠ মদ্যপান করে ড্রেইনে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের আশঙ্কা৷
এদিন, সকালে পথচারীদের নজরে আসে এক ব্যাক্তি ড্রেইনে পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিরানীয়া থানায়৷ পুলিশ এসে ড্রেইন থেকে ঐ ব্যাক্তিকে তোলার পর বুঝতে পারে তার মৃত্যু হয়েছে৷ ঐ ব্যাক্তির শরীরে এবং মাথায় সামান্য আঘাতের চিহ্ণ রয়েছে৷ তবে, পুলিশের মতে, ড্রেইনে পড়ে যাওয়ায় তার শরীরে ঐসব আঘাত লেগেছে৷ স্থানীয় জনগণ তাকে চিনতে পুলিশকে তার নাম ঠিকানা জানান৷ সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্রজনগর এলাকায় জনমনে চাঞ্চল্য দেখা দেয়৷
জিরানীয়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















