News Flash

  • Home
  • Uncategorized
  • সাহস থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক ঃ বিজন ধর
Image

সাহস থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক ঃ বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চলছে৷ বিজেপিকে উদ্দেশ্য করে সিপিএম রাজ্য সম্পাদক কটাক্ষের সুরে বলেন, বামফ্রন্ট সরকারকে সংবিধানের ৩৫৬ ধারার ভয় দেখানো হচ্ছে৷ তিনি

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ নিজস্ব ছবি৷

বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সাহস থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক৷ তাঁর সাফ কথা, সার্জিক্যাল স্ট্রাইকের গণসমর্থন নেই৷ তাই বিজেপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের কৌশল নিয়েছে৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর স্পষ্ট বলেন, রাজ্যে বিজেপি নৈরাজ্য সৃষ্টি করছে৷ এর তীব্র নিন্দা জানান তিনি৷ তাঁর মতে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চলছে৷ এদিন, সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতির সার্জিক্যাল স্ট্রাইক ত্রিপুরায় ঢুকতে পারে বলে মন্তব্যে চটে লাল হয়ে যান বিজনবাবু৷ তিনি কটাক্ষের সুরে বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের গণসমর্থন নেই৷ তাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য রাষ্ট্রপতি শাসনের ভয় দেখানো হচ্ছে৷ তিনি বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন সাহস থাকলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক৷ ফলে, এদিন ত্রিপুরায় সার্জিক্যাল স্ট্রাইক ঢুকতে পারে বলে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে সিপিএম যেভাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ ঊর্দ্ধমুখী বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
বৃহস্পতিবার সিপিএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক শেষ হয়েছে৷ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক বিজন ধর জানিয়েছেন, বিজেপি সহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা কর্মসূচীর গ্রহণ করা হবে৷ লক্ষ্মীপুজোর পর থেকে আন্দোলন সারা রাজ্যে শুরু হবে৷ মহকুমাভিত্তিক কনভেনশন এবং এরপর গণসংগ্রাম পালন করা হবে এরাজ্যে৷ এরই পাশাপাশি আগামী ৭ নভেম্বর থেকে ২০১৭ সালের ৭ নভেম্বর পর্যন্ত বর্ষব্যাপী নভেম্বর বিপ্লব দিবস পালন করা হবে৷ তিনি আরো জানান, ১০ অক্টোবর গোলাঘাঁটিতে কৃষক আন্দোলন দিবস, ১২ অক্টোবর বীরচন্দ্র মনুতে শহীদ দিবস পালন করা হবে৷ এদিকে, বড়জলা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দলীয়ভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সিপিএম ঐ দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করবে বলে বিজনবাবু জানিয়েছেন৷
চিনির দাম নিয়েও এদিন সিপিএম রাজ্য সম্পাদক বিজেপিকে এক হাত নিয়েছেন৷ তাঁর বক্তব্য, গত দুই মাসে পাইকারি মূল্যে চিনির দাম ৩৬ শতাংশ বেড়েছে৷ কেন্দ্র নির্দিষ্ট ভর্তুকি দিয়ে হাত তুলে বসে থাকে৷ ফলে, টেন্ডার এবং বাড়তি ভর্তুকি রাজ্যকে বহন করতে হচ্ছে৷ চিনির দাম নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বিজনবাবু বলেন, চিনির মূল্য বৃদ্ধি কেন হচ্ছে তার জবাব আগে দিন৷ সব মিলিয়ে এদিন সিপিএম রাজ্য সম্পাদক বিজেপির বিরুদ্ধে এরাজ্যে যুদ্ধ একপ্রকার ঘোষণা করে দিয়েছেন৷ ২০১৮ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপি বিরোধী অবস্থান আরো মজবুত করতে হবে৷ সে কথাই এদিন আরো স্পষ্ট হয়ে গেল বিজনবাবুর বক্তব্যে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top