News Flash

  • Home
  • Uncategorized
  • পুজোর মুখে গ্যাস সংকট, প্রতিবাদে রাজপথে অবরোধ
Image

পুজোর মুখে গ্যাস সংকট, প্রতিবাদে রাজপথে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ রান্নার গ্যাসের দাবিতে বৃহস্পতিবার গ্যাস-ও-ফ্লেম’র গ্রাহকরা পথ অবরোধ gasকরল৷ পরে পুলিশী হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হল৷ পুজোর মরশুমে রাজ্যে বর্তমানে রান্নার গ্যাসের সংকট তীব্র হয়েছে৷ এতে কিন্তু বঞ্চিত গ্রাহকদের ক্ষোভ ক্রমশ বাড়ছে৷ এই পরিস্থিতিতে গ্যাস না পেয়ে বৃহস্পতিবার রাজধানীর আগরতলার উত্তরগেইটস্থিত গ্যাস-ও-ফ্লের্মর গ্রাহকরা পথ অবরোধ করল৷ এজেন্সির সামনের সড়কটিই গ্রাহকরা এদিন অবরোধ করে৷ এতে সে সময় সড়কে প্রবল যানজট তৈরি হয়৷ উভয় প্রান্তে আটকে পড়ে ছোট বড়ো গাড়ি৷ এই পরিস্থিতি বুধবার বিকালে গ্যাস সিলিন্ডার বাহী লরি এলেও এজেন্সি কর্তৃপক্ষ গ্যাস প্রদানে তালবাহান করছে বলে জানালেন জনৈক বঞ্চিত গ্রাহক৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ এবং তাদের প্রয়োজনীয় গ্যাস প্রাপ্তির ব্যাপারে পুলিশী আশ্বাসের পর শেষ পর্যন্ত গ্রাহকরা পথ অবরোধমুক্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top