নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ রান্নার গ্যাসের দাবিতে বৃহস্পতিবার গ্যাস-ও-ফ্লেম’র গ্রাহকরা পথ অবরোধ
করল৷ পরে পুলিশী হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হল৷ পুজোর মরশুমে রাজ্যে বর্তমানে রান্নার গ্যাসের সংকট তীব্র হয়েছে৷ এতে কিন্তু বঞ্চিত গ্রাহকদের ক্ষোভ ক্রমশ বাড়ছে৷ এই পরিস্থিতিতে গ্যাস না পেয়ে বৃহস্পতিবার রাজধানীর আগরতলার উত্তরগেইটস্থিত গ্যাস-ও-ফ্লের্মর গ্রাহকরা পথ অবরোধ করল৷ এজেন্সির সামনের সড়কটিই গ্রাহকরা এদিন অবরোধ করে৷ এতে সে সময় সড়কে প্রবল যানজট তৈরি হয়৷ উভয় প্রান্তে আটকে পড়ে ছোট বড়ো গাড়ি৷ এই পরিস্থিতি বুধবার বিকালে গ্যাস সিলিন্ডার বাহী লরি এলেও এজেন্সি কর্তৃপক্ষ গ্যাস প্রদানে তালবাহান করছে বলে জানালেন জনৈক বঞ্চিত গ্রাহক৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ এবং তাদের প্রয়োজনীয় গ্যাস প্রাপ্তির ব্যাপারে পুলিশী আশ্বাসের পর শেষ পর্যন্ত গ্রাহকরা পথ অবরোধমুক্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷
পুজোর মুখে গ্যাস সংকট, প্রতিবাদে রাজপথে অবরোধ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















