News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে ঃ বিপ্লব দেব
Image

ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে ঃ বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ সুষ্ঠ নির্বাচনের জন্য কেন্দ্র যে কোন পদক্ষেপ নেবে৷ তাতে সার্জিক্যাল স্ট্রাইক

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ নিজস্ব ছবি৷

ত্রিপুরাতেও ঢুকতে পারে৷ ২০১৮ নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব বুঝিয়ে দিয়েছেন অগণতান্ত্রিক কোন কিছুই বর্তমান কেন্দ্রীয় সরকার বরদাস্ত করবে না৷ প্রয়োজনে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক ক্ষমতায় হস্তক্ষেপও করতে পারে৷ তাতে মনে হয়েছে, ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনও লাগু হতে পারে৷ এক্ষেত্রে বিজেপি রাজ্য সভাপতি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন, তামিলনাড়ুতে ১৯৯৫ সালে ডিএমকে সরকারের আমলে চরম বিশৃঙ্খলার কারণে কেন্দ্রীয় সরকার প্রশাসনিক সমস্ত ক্ষমতায় হস্তক্ষেপ করেছিল৷ ফলে, ১৯৯৩ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল৷ আবারও কি ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কিনা সেই প্রশ্ণের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি সরাসরি জানিয়েছেন গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার৷ লক্ষ্য একটাই নির্বাচনে কোন রাজনীতিকরণ চলবে না৷ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাই একমাত্র লক্ষ্য৷
ফিকি আয়োজিত নর্থ ইস্ট কানেক্টিভিটি সামিটে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের প্রসঙ্গ টেনে এনে এদিন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব আবারও সিপিএমকে দেশদ্রোহীর সাথে তুলনা করেছেন৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পাকিস্তানকে সমর্থন করে বয়ান দিয়েছেন৷ বাংলাদেশের মন্ত্রী এবং আন্তর্জাতিক মহলের সামনে মুখ্যমন্ত্রী পাকিস্তানের মত স্লোগান দিয়েছেন৷ বিজেপি রাজ্য সভাপতির স্পষ্ট কথা সিপিআইএম ভারতের সংবিধান কোনভাবেই মানে না৷ তাই সেনাবাহিনী যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, প্রয়োজনে তা ত্রিপুরাতেও ঢুকবে৷ তাঁর দাবি, ফিকির সামিটে ভারত বিরোধী মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মানিক সরকারকে শাস্তি পেতে হবে৷ আর এমনটা তিনি গুয়াহাটিতে অনুষ্ঠিত বৈঠকে আভাস পেয়েছেন বলে এদিন জানিয়েছেন৷
সার্জিক্যাল স্ট্রাইকের মোড়কে আগামী ২০১৮ নির্বাচনের আগে রাজ্যে আবারও রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কিনা সে প্রশ্ণের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি স্পষ্ট জানিয়েছেন, সুষ্ঠ নির্বাচনের জন্য কেন্দ্র যেকোন পদক্ষেপ নেবে৷ প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনও জারি হতে পারে৷ তবে, গণতান্ত্রিক পদ্ধতিতেই সমস্ত পদক্ষেপ নেওয়া হবে৷ কিন্তু অগণতান্ত্রিক কোন কিছু ঘটলে তা বরদাস্ত করা হবে না৷ কারণ, নির্বাচনে কোন রাজনীতিকরণ করা যাবে না৷ তাঁর সাফ কথা, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাই আসল লক্ষ্য৷
২০১৮ বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপি আদা জল খেয়ে নামতে চলেছে সেই ইঙ্গিতও এদিন মিলেছে৷ দলের রাজ্য সভাপতি জানিয়েছেন, নেডার কনভেনার হেমন্ত বিশ্বশর্মা ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণে চলতি মাসেই এরাজ্যে আসছেন৷ শুধু তাই নয়, এরাজ্যের এক নাগরিককে অন্য রাজ্যের রাজ্যসভার আসনে বিজেপি সংসদে পাঠাবেন৷ তাছাড়া, বিজেপির দুই সাংসদকে ত্রিপুরার দায়িত্ব তুলে দেওয়া হবে বলেও এদিন তিনি জানিয়েছেন৷ ফলে, আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপিও যে এক ইঞ্চি জমি ছাড়তে চাইছে না তা দলের রাজ্য সভাপতির বক্তব্যে স্পষ্ট৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top