News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানকে একঘরে করার সিদ্ধান্ত ভারতের
Image

পাকিস্তানকে একঘরে করার সিদ্ধান্ত ভারতের

indopakনয়াদিল্লি, ১৯ সেপ্ঢেম্বর৷৷ আন্তর্জাতিক ফোরাম ও গ্রুপ থেকে পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করার সিদ্ধান্ত নিল ভারত৷ সোমবার কেন্দ্রে প্রধানমন্ত্রী নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ জাতীয় নিরাপত্তা সংস্থা (এনআইএ) সূত্রে খবর, উরি হামলায় পাকিস্তানের দায় প্রমাণ করতে সবরকম তথ্যপ্রমাণ পাকিস্তানের কাছে দাখিল করার সিদ্ধান্তও নিয়েছে ভারত৷ এমনকি আন্তর্জাতিক মহলেও এই তথ্যপ্রমাণ পেশ করা হবে বলেও জানা গিয়েছে৷ এরফলে আন্তর্জাতিক মহল থেকেও পাকিস্তানের ওপরও চাপ বাড়বে বলে কূটনৈতিক মহল মনে করছে৷ এই হামলায় পাকিস্তানের বিরুদ্ধে সব প্রমাণই রয়েছে ভারতের হাতে৷ জিপিএস ট্র্যাকার খতিয়ে দেখে বোঝা যায়, যারা এসেছিল তারা যাত্রা শুরু করে পাকিস্তান থেকে৷ অস্ত্রতেও মিলেছে পাকিস্তানের ছাপ৷ এর আগে রবিবার অর্থাৎ হামলার দিন একটি জরুরি বৈঠক ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের সব উচ্চপদস্থ আধিকারিকরা৷ সেনার তরফে গোটা ঘটনা বর্ণনা করা হয় রাজনাথ সিংকে৷
এদিকে, উত্তর কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে ভয়ঙ্কর জঙ্গি হামলার প্রেক্ষিতে উত্তেজনা অব্যাহত ভারত পাকিস্তানের মধ্যে৷ উরি হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ি করেছে ভারত৷ ভারতীয় সেনাবাহিনী একেবারে নিশ্চিত যে, উরি হামলার ছক কষা হয়েছিল পাকিস্তানে বসেই৷ যদিও পাকিস্তান ভারতের সমস্ত অভিযোগ নস্যাত করে দিয়েছে৷ সোমবার এক বিবৃতি প্রকাশ করে ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে, কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে ভারত৷ পাক বিদেশ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ, ভারতের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব যে ভাবে কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করছে, তাতে পাকিস্তান অত্যন্ত উদ্বিগ্ণ৷ এদিকে ইসলামাবাদের বক্তব্যকে পাত্তাই দিল না ভারত৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু সোমবার বলেছেন, আমাদের অভিযোগকে পাকিস্তান মানল মা নস্যাত করল, তাতে সত্যিই কিছু যায় আসে না৷ পাকিস্তান কী বলল, সে নিয়ে আমাদের ভাবার কোনও প্রয়োজন নেই৷ সহ্যের একটা সীমা থাকে, ভারতীয় সেনাবাহিনীও এখন পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে চাইছে৷
এদিকে, জম্মু-কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টরের সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনার তদন্তভার গ্রহণ করল ন্যাশনাল ইনভেশটিগেশন এজেন্সি (এনআইএ) এনআইএ কর্তাদের একটি দল রবিবার শ্রীনগরে পৌঁছে ঘটনাস্থলে ঘুরে দেখেন৷ উত্তর কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে চার জঙ্গি সেনাদের গুলিতে মৃতুয হলেও প্রাণ হারিয়েছেন ২০ জন জওয়ান৷ এনআইএয়ের এক কর্তা জানিয়েছেন, এই হামলার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কাশ্মীরের হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কাশ্মীর৷ যদিও এই হামলায় পাকিস্তান তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে অস্বীকার করেছে৷ এর আগে পাঠানকোটে জঙ্গি হামলার পর নান প্রশ্ণ উঠেছিল৷ তারপরও তাহলে কী সেনাদের তরফে কোনও ব্যবস্থায় নেওয়া হয়নি৷ উল্লেখ্য, ২০১৪ সালে এরকমই একটি জঙ্গি হামলা হয উরি সেক্টরের৷ সেনা ঘাঁটিতে মহড়া চলাকালীন জঙ্গি হামলায় আট জওয়ান ও তিন পুলিশ অফিসারের মৃত্যু হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top