News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বয়ফ্রেন্ডের সামনেই গণধর্ষিতা ২ তরুণী, ধৃত ৪ অভিযুক্ত
Image

দিল্লিতে বয়ফ্রেন্ডের সামনেই গণধর্ষিতা ২ তরুণী, ধৃত ৪ অভিযুক্ত

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে নিরাপদ নন মহিলারা| বৃহস্পতিবার রাতের ঘটনা ফের একবার তা প্রমাণ করে দিল| rapelogoবৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ১৭ ও ১৮ বছর বয়সি দুই তরুণী তঁাদের বয়ফ্রেন্ডের সামনেই গণধর্ষিতা হন| নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে দিল্লির আমন বিহার পার্কে| ঘটনার তদন্তে নেমে ৪ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ| এখনও পলাতক এক অভিযুক্ত|
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ দুই তরুণী তঁাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে মুন্ডকা মেট্রো স্টেশনের সামনে এনডিপিএল গ্রাউন্ডে বসে গল্প করছিলেন| সেই সময় পাঁচ দুষ্কৃতী এসে নিজেদের নিরাপত্তারক্ষীর পরিচয় দিয়ে ওই তরুণ-তরুণীদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে| প্রতিবাদ করায় তরুণীদের দুই বয়ফ্রেন্ডকে বেধড়ক মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে দুষ্কৃতীরা| অভিযোগ, তারপর তারা ওই দুই তরুণীকে টানতে টানতে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করে| প্রতিরোধ করার চেষ্টা করলে তরুণীদের প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় দুষ্কৃতীরা|
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাশের বস্তিতেই থাকত অভিযুক্তরা| এর আগেও তারা মেয়েদের শ্লীলতাহানি করলেও, ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কখনও অভিযোগ করেনি| গ্রেফতার হওয়ার পর পুলিশের জেরায় ৪ অভিযুক্ত দোষ স্বীকার করে নিয়েছে| পঞ্চম অভিযুক্তের খেঁাজে শুরু হয়েছে তল্লাশি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top