News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে দুর্ঘটনার কবলে কেজরিওয়ালের গাড়ি, অক্ষতই আছেন দিল্লির মুখ্যমন্ত্রী
Image

পঞ্জাবে দুর্ঘটনার কবলে কেজরিওয়ালের গাড়ি, অক্ষতই আছেন দিল্লির মুখ্যমন্ত্রী

চণ্ডীগড়, ৯ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবে দুর্ঘটনার কবলে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ 08-1446978743-arvind-kejriwal1কেজরিওয়াল| নির্বাচনী প্রচারে অংশ নিতে তিন দিনের সফরে পঞ্জাব এসেছেন কেজরিওয়াল| শুক্রবার সকালে লুধিয়ানা থেকে অমৃতসর যাচ্ছিলেন তিনি| পুলিশ জানিয়েছে, জলন্ধরের কাছে এক মোটর সাইকেল আরোহীকে পাশ দিতে গিয়েই ঘটে বিপত্তি| সোজা নিরাপত্তায় মোতায়েন পুলিশের গাড়িতে ধাক্কা মারে কেজরিওয়ালের টয়োটা ইনোভা গাড়িটি| তবে অক্ষত আছেন দিল্লির মুখ্যমন্ত্রী|
দুর্ঘটনার সময় গাড়িতে কেজরিওয়ালের সঙ্গে ছিলেন বিতর্কিত আপ নেতা ভগবন্ত মান ও এইচ এস ফুলকাও| তাঁরা কেউই চোট পাননি| তবে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে| তাই জলন্ধর থেকে অন্য একটি গাড়িতে চেপে লুধিয়ানা রওনা দেন তাঁরা| বিধানসভা ভোটের আগে এই প্রথম পঞ্জাব সফরে এসেছেন কেজরিওয়াল| নতুন দিল্লি স্টেশন থেকে ট্রেনে চেপে বৃহস্পতিবারই সফর শুরু করেন| তবে যাত্রার শুরু থেকেই বিজেপি, কংগ্রেস ও অকালি দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি| সেই জন্য পঞ্জাবে তাঁর নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে| শুক্রবার সকালে লুধিয়ানা যাওয়ার সময় তাঁর কনভয়ে মোট ২০টি গাড়ি ছিল|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top