News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল ও সিপিএমের ছাত্র সংগঠনে রাজনৈতিক তরজা, কাল ছাত্র ধর্মঘট তিনটি কলেজে
Image

তৃণমূল ও সিপিএমের ছাত্র সংগঠনে রাজনৈতিক তরজা, কাল ছাত্র ধর্মঘট তিনটি কলেজে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ মঙ্গলবার এমবিবি কলেজে এসএফআই এর হামলার প্রতিবাদে ৯ সেপ্ঢেম্বর ঐ dsc_3101কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ৷ বুধবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ভিকি প্রসাদ একথা জানান৷ তিনি জানান, অন্য সব কলেজে পরীক্ষা চলায় এমবিবি কলেজে এদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷
ছাত্র সংসদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল নিয়ে এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষের জেরে উত্তপ্ত ছাত্র রাজনীতি৷ গতকালের ঘটনার প্রতিবাদে দুই ছাত্র সংগঠননই মিছিল বিক্ষোভ মিছিল এবং থানায় মামলা পাল্টা মামলা করেছে৷ যদিও বুধবার পৃথকভাবে পুলিশে অভিযোগ দায়ের করেছে এসএফআই৷ ঘটনার প্রতিবাদে বুধবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র পরিষদ৷ তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে ভিকি প্রসাদ জানান নয় সেপ্ঢেম্বর এমবিবি কলেজে ধর্মঘট করা হবে৷ এর আগে আগামীকাল এমবিবি কলেজে হবে গেইট সভা ধর্মঘটকে সফল করার জন্য৷ এদিকে, ভিকি প্রসাদ জানিয়েছেন কলেজটিলা ফাঁড়ির ওসি সুকান্ত সেন চৌধুরী এবং পশ্চিম জেলার পুলিশ সুপারকে বরখাস্তেরও দাবী জানিয়েছে ছাত্র পরিষদ৷ আটচল্লিশ ঘন্টার সময় বেধে দেওয়া হয়েছে৷ এই সময়ের মধ্যে যুদ উক্ত দুই পুলিশ আধিকারীককে বরখাস্ত না করা হয় তাহলে আগামী দিনে ছাত্র পরিষদ বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷ ভিকি প্রসাদ জানিয়েছেন, সুকান্ত সেন চৌধুরী ছাত্র পরিষদের এক সংখ্যালঘু নেতাকে অশ্লীল ভাষায় গালাগাল করেছেন এবং শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করেছেন৷ পাশাপাশি পুরো ঘটনাটি ঘটেছে পশ্চিম জেলার পুলিশ সুপার অভিষেক সপ্তর্ষির নির্দেশে৷ তাই তাঁকেও বরখাস্ত করতে হবে৷
এদিকে, সন্ধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজধানী আগরতলা শহরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে মঙ্গলবারে এমবিবি কলেজে এসএফআইয়ের নৈরাজ্য ও হামলার প্রতিবাদে৷ একই সঙ্গে ছাত্র পরিষদের নেতা কর্মী ও সদস্যদের উপর বিনা প্ররোচনায় পুলিশের বর্বরোচিত লাঠিচার্জের বিরুদ্ধেও গর্জে উঠে সংগঠনের নেতৃত্ব৷ মিছিল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানানো হয়েছে৷ এছাড়া মিছিলে আওয়াজ তোলা হয়েছে, কলেজটিলা ফাঁড়ির ওসি সুকান্ত সেন চৌধুরী এবং পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষির বরখাস্তের দাবীতে৷ মিছিলটি তৃণমূল কংগ্রেসের প্রধান কার্য্যালয় জেকশন গেইট এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷
অন্যদিকে, এসএফআইয়ের তরফ থেকে ৯ সেপ্ঢেম্বর আগরতলা শহরের তিনটি কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ এমবিবি কলেজ, বিবিএম কলেজ এবং ওইমেন্স কলেজ৷
একদিকে ছাত্র পরিষদ অন্যদিকে এসএফআই এই দুই সংগঠনের তরফ থেকে কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়ায় রাজ্যের ছাত্র রাজনীতির হাওয়া আরও তপ্ত হয়ে উঠেছে৷ ছাত্র পরিষদের তরফ থেকে জানানো হয়েছে ধর্মঘট সফল করতে তারা পিকেটিংও করবে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top