News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়িতে ঢুকে মহিলাকে পিটিয়ে রক্তাক্ত, অভিযুক্ত প্রতিবেশী দুই যুবক
Image

বাড়িতে ঢুকে মহিলাকে পিটিয়ে রক্তাক্ত, অভিযুক্ত প্রতিবেশী দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ সিধাই থানার অধীন তারনগরের জগৎপুর এলাকায় শুক্রবার মধ্যরাতে প্রতিবেশী Murderদুই যুবক এক মহিলার বাড়িতে ঢুকে তাকে এবং তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে৷ আহতরা হল মালতি বিশ্বাস ও তার ভাই কেশব বিশ্বাস৷ তাদের দুজনকেই মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অভিযুক্তরা হল, সুকান্ত সরকার ও পার্থ বিশ্বাস৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ তাদের বিরুদ্ধে সিধাই থানায় মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ তাদেরকে খঁুজছে৷ তারা পলাতক৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, পার্থ বিশ্বাস ও সুকান্ত সরকার নামে তারনগরের জগৎপুর এলাকার দুই যুবক রাবার শিট চুরি করে এনে মালতি বিশ্বাসের বাড়ির পেছন দিকে শৌচালয়ের কাছে জঙ্গলে মজুত রাখত৷ বেশ কিছুদিন ধরে এই অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছে ঐ দুই যুবক৷ তাতে প্রতিবাদী হয়েছিলেন প্রতিবেশী ঐ মহিলা৷ তাতেই বিপত্তি৷ শুক্রবার রাত সাড়ে বারটা নাগাদ মালতি বিশ্বাসের ঘরের দরজায় লাথি মারতে থাকে তারা৷ দরজা খোলার নির্দেশ দেয়৷ মহিলা দরজা খুলতেই তাকে বেধরক মারধর করা হয়৷ তার চিৎকারে ভাই কেশব বিশ্বাস এগিয়ে এলে তাকেও প্রচন্ড মারধর করে৷ ধারালো অস্ত্রের আঘাতে দুজনই আহত হন৷ তাদেরকে রাতেই মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আক্রান্ত মহিলার অভিযোগ অবৈধ কার্যকলাপে বাধা দেওয়াতেই তাকে এবং তার ভাইকে মারধর করা হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তারা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top