News Flash

  • Home
  • Uncategorized
  • দিবালোকে প্রতাপগড়ে দুঃসাহসিক চুরি, বিস্তর স্বর্ণালঙ্কার লুট, চাঞ্চল্য
Image

দিবালোকে প্রতাপগড়ে দুঃসাহসিক চুরি, বিস্তর স্বর্ণালঙ্কার লুট, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২ সেপ্ঢেম্বর ৷৷ ধর্মঘটের সকালে দুঃসাহসিক চুরি রাজধানীতে৷ পূর্ব থানাধীন টাউন প্রতাপগড়ের thief_by_beachrain-d47s4sb১নং রোড এলাকায় খোকন রায়ের বাড়িতে হানা দেয় চোরেরা৷ বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে নগদ টাকা সহ প্রচুর স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল৷ এব্যাপারে পূর্ব থানায় মামলা দায়ের হলেও পুলিশ এখন পর্যন্ত কোন চোরের টিকির নাগাল পায়নি৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
আবারও শহরে চুরি৷ চোরের উপদ্রবে অতিষ্ট শহরের জনগণ৷ শুক্রবার ধর্মঘটের দিনে শহরবাসী যখন ঘরে আবদ্ধ তখনই চোরের দল হানা দেয় রাজধানী টাউন প্রতাপগড়ের ১নং রোড এলাকায় খোকন রায়ের বাড়িতে৷ এদিন খোকনবাবু সহ তার পরিবার বাড়িতে ছিল না৷ পাশেই লাগোয়া ভাইদের বাড়ি৷ ঐ বাড়িগুলিতে লোকজন ছিল৷ কিন্তু সে সুযোগ নিয়েই চোরের দল হানা দেয় খোকন রায়ের বাড়িতে৷ নিয়ে যায় নগদ পাঁচ লক্ষ টাকা সহ দশ ভরি স্বর্ণালঙ্কার৷ বাড়ির গৃহকর্তার অভিযোগ, গেইটে তালা ঝুলানো থাকলেও বাউন্ডারি ওয়াল টপকে ঘরে ঢুকে চোরেরা৷ দুপুরে যখন তিনি বাড়ি ফিরেন তখন দেখতে পান ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো৷ চোরেরা বাদ দেয়নি ঠাকুরের জিনিসপত্র নিতেও৷ চুরির খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ পুলিশ মামলা হাতে নিলেও এখন পর্যন্ত কোন চোরের টিকির নাগাল পায়নি৷ এদিকে শহরে দিনের পর দিন চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বাড়ছে শহরবাসীর মধ্যে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top