News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় অটো বাইকে সংঘর্ষে গুরুতর জখম সাতজন
Image

তেলিয়ামুড়ায় অটো বাইকে সংঘর্ষে গুরুতর জখম সাতজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ আগষ্ট৷৷ আবারো খোয়াই তেলিয়ামুড়া শহরে বাইক -অটো মুখোমুখি সংঘর্ষে আহত সাত ACCIDENTজন৷ এর মধ্যে একজনের অবস্থা গুরুতর  হওয়ায় তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ ঘটনায় জানা যায়, আজ ছিল ৩১ শে আগষ্ট তপন চক্রবর্তীর শহীদান দিবস৷ কল্যাণপুর থানাধীন বাগান বাজার এলাকায় যেখানে টিআর-০১ডি-৪১১১ নম্বরের অটো করে সিপিআইএম নেতৃত্ব দীপক দাস (৬২) গোপাল দাস (৩১) উনার মেয়ে অর্পিতা দাস (৬) অটো চালক কিংকর চক্রবর্তী (৩৮) উদম সরকার তিনি আবার তেলিয়ামুড়া পুরপরিষদের কাউন্সিলার (৪২) বাগান বাজার থেকে তেলিয়ামুড়া উদ্যোগে আসছিল৷ অপর দিকে টিআর-০১এস-৯০৪৩ নম্বরের বাইক নিয়ে প্রচন্ড মদমত্ত অবস্থা দুই যুবক তথা, শুভজিত চক্রবর্তী (৩২) অমিতাভ নাথ শর্মা (৩০) তেলিয়ামুড়া থেকে কল্যাণপুরের উদ্দেশ্যে যাচ্ছিল৷ তেলিয়ামুড়া থানাধীন করইলং এর শিশু বিহার ইংরেজী মাধ্যম সুকলের সামনে আসতেই মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে বাইক চালক সহ অটো যাত্রীরা আহত হয়৷ তাদের এলাকাবাসী অন্য একটি গাড়ি দিয়ে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে পাঠায় সেখানেই চলছে ছয় জনের চিকিৎসা আর বাইক আরোহী অমিতাভ নাথ শর্মার অবস্থা খারাপ হওয়ায় তাকে জিবিতে রেফার করে কর্তব্যরত চিকিৎসক৷ পুলিশ বাইক ও অটোকে আটক করে থানায় নিয়ে যায়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top