News Flash

  • Home
  • Uncategorized
  • মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অগ্নিকান্ডের ঘটনার তদন্তে নামল সিআইডি, পৌঁছালেন ফরেনসিক বিশেষজ্ঞরাও
Image

মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অগ্নিকান্ডের ঘটনার তদন্তে নামল সিআইডি, পৌঁছালেন ফরেনসিক বিশেষজ্ঞরাও

বহরমপুর, ২৮ আগস্ট (হি.স.) : মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অগ্নিকান্ডের ঘটনা তদন্ত করতে রবিবার ঘটনাস্থলে এল westbengalসিআইডি| দলের নেতৃত্বে থাকেন ডিআইজি সিআইডি ভরতলাল মিনা| এদিন তিনি হাসপাতাল ঘুরে দেখেন| রাজ্য গোয়েন্দা শাখার পুলিশেরা হাসপাতালের কর্মী ও আধিকারিকদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেন| এছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলবে বলে জানা গিয়েছে| তবে তদন্তের বিষয়ে তারা কোন কথা বলতে চাননি| সিআইডির পাশাপাশি এদিন সকালে হাসপাতালে নমুনা সংগ্রহ করতে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘুরে দেখেন| অগ্নিকান্ডের উত্স বলে মনে করা হচ্ছে যে কেবিনটিকে, এই কেবিনও ঘুরে দেখেন সিআইডি ও ফরেনসিক বিশেষজ্ঞরা| সেখানেও তারা হাসপাতালের আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন|
সিআইডি তদন্ত শুরুর আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অগ্নিকান্ডের ঘটনাকে `ষড়যন্ত্র’ বলে অভিযোগ তুললেন রাজ্য স্বাস্থ্য দফতরের মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপের চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য| শনিবার রাতে ঘটনাস্থলে পৌঁছে এই হাসপাতাল ঘুরে দেখার পর বলেন, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে| এই ঘটনার নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র বলে তাঁর অভিযোগ| তাঁর সুরেই সুর মেলালেন পরিবহনমন্ত্রী তথা দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী| তিনি সাফ জানিয়ে দেন, হাসপাতালের পরিকাঠামো নিয়ে কোনও প্রশ্ন ওঠা উচিত নয়| তবে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলেও জানান তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্ব| তঁার এই তত্ত্বকে নাসত্ করেছেন বিরোধীরা|
আমরির পর কাটোয়া এবং সর্বশেষ মুর্শিদাবাদ| একের পর এক হাসপাতালে আগুন লাগার ঘটনা হাসপাতালগুলির পরিকাঠামোগত সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ মহলে| মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে ষড়যন্ত্রের তত্ত্বকে নাসত্ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেন, হাসপাতালের পরিকাঠামোগত ত্রুটি ও গাফিলতি ঢাকতেই ষড়যন্ত্রের তত্ত্বকে খাড়া করা হচ্ছে| আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top