News Flash

  • Home
  • Uncategorized
  • শাহরুখ খানের জন্য স্পেশাল জুতো বানাতে গিয়ে বিতর্কে পাক ডিজাইনার
Image

শাহরুখ খানের জন্য স্পেশাল জুতো বানাতে গিয়ে বিতর্কে পাক ডিজাইনার

পেশোয়ার, ২৭ আগস্ট (হি.স.) : ভারতীয় সুপারস্টার শাহরুখ খানের জন্য স্পেশাল জুতো বানাতে গিয়ে বিতর্কে জড়িয়ে গেলেন Shah-Rukh-Khanপাকিস্তানের এক জুতা ডিজাইনার| শাহরুখের জুতো বানানোর দায়ে তাঁকে জেলের ঘানিও টানতে হবে|
সুত্রের খবরে জানা গিয়েছে, শুক্রবার পেশোয়ারের বাসিন্দা শাহরুখের খুড়তুতো ভাই দুজোড়া স্পেস্যাল পেশোয়ারি চপ্পল বানানোর জন্য জাহাঙ্গীর খান নামে ওই ডিজাইনারের কাছে যায়| বলিউড বাদশার নাম শুনেই উত্তেজিত হয়ে পড়েন জাহাঙ্গীর| শাহরুখের মস্ত বড় পাক ফ্যান এমন সুযোগ হাতছাড়া করতে চাননি| জাহাঙ্গীর শাহরুখের এই স্পেশাল চপ্পলটি হরিণের চামড়া দিয়ে বানিয়ে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন| এই হরিণের চামড়া দিয়ে জুতো বানানোতেই ঝামেলায় পড়ে যান তিনি|
এমন খবর লোকমুখে ছড়িয়ে পড়তে বেশি দেরী হয়নি| পাকিস্তানের বন দফতর জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে| এরপরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে| ঘটনার সত্যতা প্রমানিত হলে জাহাঙ্গীর বড় শাস্তির সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে পাক বন দফতর|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top