পেশোয়ার, ২৭ আগস্ট (হি.স.) : ভারতীয় সুপারস্টার শাহরুখ খানের জন্য স্পেশাল জুতো বানাতে গিয়ে বিতর্কে জড়িয়ে গেলেন
পাকিস্তানের এক জুতা ডিজাইনার| শাহরুখের জুতো বানানোর দায়ে তাঁকে জেলের ঘানিও টানতে হবে|
সুত্রের খবরে জানা গিয়েছে, শুক্রবার পেশোয়ারের বাসিন্দা শাহরুখের খুড়তুতো ভাই দুজোড়া স্পেস্যাল পেশোয়ারি চপ্পল বানানোর জন্য জাহাঙ্গীর খান নামে ওই ডিজাইনারের কাছে যায়| বলিউড বাদশার নাম শুনেই উত্তেজিত হয়ে পড়েন জাহাঙ্গীর| শাহরুখের মস্ত বড় পাক ফ্যান এমন সুযোগ হাতছাড়া করতে চাননি| জাহাঙ্গীর শাহরুখের এই স্পেশাল চপ্পলটি হরিণের চামড়া দিয়ে বানিয়ে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন| এই হরিণের চামড়া দিয়ে জুতো বানানোতেই ঝামেলায় পড়ে যান তিনি|
এমন খবর লোকমুখে ছড়িয়ে পড়তে বেশি দেরী হয়নি| পাকিস্তানের বন দফতর জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে| এরপরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে| ঘটনার সত্যতা প্রমানিত হলে জাহাঙ্গীর বড় শাস্তির সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে পাক বন দফতর|
শাহরুখ খানের জন্য স্পেশাল জুতো বানাতে গিয়ে বিতর্কে পাক ডিজাইনার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















