News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে যেকোন মানুষের মৃতু্য ভারতের ক্ষতি, `মন কি বাত’ অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী
Image

কাশ্মীরে যেকোন মানুষের মৃতু্য ভারতের ক্ষতি, `মন কি বাত’ অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.) : কাশ্মীর প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| রবিবার `মন কি বাত’ এই বিশেষ modiঅনুষ্ঠানে তিনি বললেন, কাশ্মীরে যেকোন মানুষের মৃতু্য ভারতের ক্ষতি| মন কি বাতের ২৩তম পর্বে তিনি জানিয়েছেন, কাশ্মীর প্রসঙ্গে দেশের নেতাদের সঙ্গে বহুবার কথা হয়েছে| এই প্রসঙ্গে দেশের একতা উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন নমো|
তিনি আরও বলেন, অশান্তি ও বিক্ষোভের জন্য আজ যারা তাদের সরল সন্তানদের পাথর ছোঁড়ার জন্য ঠেলে দিচ্ছে, একদিন তাদেরই এর জবাবদিহি করতে হবে| শনিবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জম্মু ও কাশ্মীরে মানুষ নাকি অত্যাচারিত হচ্ছে এই কথা সারা বিশ্বকে জানাতে ২২ জনের সাংসদীয় দল গঠন করেন| সেই প্রসঙ্গেও এদিন কথা বলেন নমো|
গত ৮ জুলাই নিরাপত্তারক্ষীদের গুলিতে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই কাশ্মীর জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি হয়| টানা ৫১ দিন ধরে কার্ফু লাগু রয়েছে সেখানে| এই প্রসঙ্গে তিনি দেশের সব রাজনৈতিক দলের নেতাদের ধব্যবাদ জানান| তাঁর মতে, দেশের সব দলের নেতা নেত্রীরা দেশের একতা বজায় রাখার বিষয়ে এক সুরেই কথা বলেছেন| এটি বিচ্ছিন্নতাবাদীদের কড়া চ্যালেঞ্জ জানাতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করেন তিনি| .
প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে বলার আগে মোদি রিও অলিম্পিকে রুপো জয়ী খেলোয়াড় পি ভি সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচাঁদের ভূয়সী প্রশংসা করেন| শুভেচ্ছা জানান ত্রিপুরার জিমন্যাস্ট ও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হওয়া দীপা কর্মকারকেও|

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top