News Flash

  • Home
  • Uncategorized
  • তুরস্কের সিজরে শহরে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত ৯ পুলিশ কর্মী, আহত ৬৪
Image

তুরস্কের সিজরে শহরে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত ৯ পুলিশ কর্মী, আহত ৬৪

আঙ্কারা, ২৬ আগস্ট (হি.স.): তুরস্কের দক্ষিণ-পূর্বে সিজরে শহরে পুলিশ সদর দফতরের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে মৃতু্য হল bomb blast৯ জন পুলিশ কর্মীর| জোরালো বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৬৪ জন| শুক্রবারের ঘটনা| পুলিশ জানিয়েছে, গাড়ি বোমা বিস্ফোরণে পরই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| তড়িঘড়ি ঘটনাস্থলে পেঁৗছয় অ্যাম্বুল্যান্স| আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক|
সিজরে শহর সিরনক প্রদেশে অবস্থিত| এই প্রদেশ আবার সিরিয়া ও ইরাক উভয় দেশের সীমান্ত| মূলত কুর্দি জনসংখ্যাই বেশি রয়েছে এখানে| এখনও পর‌্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| তবে, স্থানীয় প্রশাসনের অনুমান, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র বিদ্রোহীরা এই হামলা ঘটাতে পারে|

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top