News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক স্থানে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চারজন
Image

রাজ্যের পৃথক স্থানে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চারজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ১৯ আগষ্ট৷৷ যুবতীকে ধর্ষণের দায়ে হাতেনাতে পাকড়াও করে এক যুবককে গণধোলাই handcuffদিল স্থানীয় জনগণ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ণ এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ যদিও এটি ধর্ষণের ঘটনা নাকি মধুচক্রের আসরের কান্ডকীর্তি এনিয়ে চলছে জল্পনা কল্পনা৷
সংবাদে প্রকাশ ঐ এলাকার একটি বাড়িতে ওএনজিসিতে কর্মরত যুবক সুনীল দেববর্মার যাতায়ত কিছুদিন যাবৎ৷ এলাকার জনগণ বিষয়টিকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছিল না৷ এদিন বিকাল চারটা নাগাদ স্থানীয় জনগণ তাকে তাকে ছিলেন কখন সুনীল দেববর্মা ঐ বাড়িতে যাবে৷ ঠিক তখনই সুনীল দেববর্মা ঐ বাড়িতে যান৷ এক সন্তানের জননী ঐ গৃহবধূর সাথে আপত্তিজনক অবস্থায় সুনীলকে পাকড়াও করে৷ তাকে গণধোলাই দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে সুনীল দেববর্মাকে এবং ঐ মহিলাকে থানায় নিয়ে যায় পুলিশ৷ বর্তমানে সুনীল দেববর্মা গারদে রয়েছে৷ এদিকে, ঐ মহিলা অভিযোগ করেছেন তাকে ধর্ষণ করেছে সুনীল দেববর্মা৷
এদিকে, গত চবিবশ ঘন্টায় দুই থানা এলাকায় দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে মেলাঘর থানার অধীন বেলতলী লেটামুড়া এলাকায় সতের বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় উত্তম দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে দশ আগষ্ট৷ আমড়া গাছ থেকে আমড়া পারতে গিয়েছিল নাবালিকাটি৷ তখনই মেয়েটিকে জোর করে ঘরে নিয়ে বালিশ চাপা দিয়ে ধর্ষণ খরে উত্তম৷ এই ঘটনায় মেলাঘর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ মামলার নম্বর ৬৮/১৬৷ এদিকে, খোয়াই থানার অধীন কন্তুইতলা এলাকায় একই বাড়ির প্রতিবেশী ঘরের ভাড়াটিয়া গৃহকর্তার পাশবিক লালসার শিকার হয়েছে এক গৃহবধূ৷ ঘটনাটি ঘটে রাত তিনটা নাগাদ৷ অনুপ দাস নামের এক ব্যক্তি প্রতিবেশী মহিলাকে ধর্ষণ করেছে৷ এই ঘটনায় খোয়াই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ মামলার নম্বর ১০৫/১৬৷ সেই অনুযায়ী পুলিশ অনুপ দাসকে গ্রেপ্তার করেছে৷
অন্যদিকে, রাজধানী আগরতলা শহরের ভাটি অভয়নগর এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে৷ পরে বিয়ে না করার কথা শুনে আত্মহত্যা করেছে ঐ কিশোরী৷ এই প্রেক্ষিতে একটি মামলায় উজ্জ্বল দেবনাথ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top