News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চম মহিলা হিসেবে একটি অলিম্পিকে চারটি সোনা জয় জিমন্যাস্ট সিমোনের
Image

পঞ্চম মহিলা হিসেবে একটি অলিম্পিকে চারটি সোনা জয় জিমন্যাস্ট সিমোনের

রিও ডি জেনেইরো, ১৭ আগস্ট : ইতিহাসে মহিলা জিমন্যাস্ট হিসেবে একটি অলিম্পিক আসরে সর্বোচ্চ চারটি সোনা জয়ের রেকর্ড গড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিমোন SimoneBilesবাইলস| মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সেরা হয়ে অলিম্পিকের আসরে মহিলা জিমন্যাস্টে পঞ্চম মহিলা হিসেবে চারটি সোনা জেতেন তিনি |
১৫.৯৬৬ স্কোর করে রিও অলিম্পিকে নিজের চতুথ র্ সোনা নিশ্চিত করেন বাইলস| সঙ্গীতের তালে ফ্লোরে চোখ ধাঁধানো পারফরম্যান্সে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন ১৯ বছর এ তরুণী| তার স্বদেশী আলেকজান্দ্রা রেইজম্যান রুপা পদক গলায় ঝোলান| ব্রোঞ্জ জেতেন ব্রিটেনের এ্যামি টিংকলার| দুজনের স্কোর যথাক্রমে ১৫.৫০০, ১৪.৯৩৩|
এর আগে দলীয়, অল-অ্যারাউন্ড ও ভল্টে সেরা হয়েছিলেন বাইলস| এবার ফ্লোরে সোনা জিতে রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি| এই কৃতিত্ব আছে চারজনের| সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা (১৯৫৬, মেলবোর্ন), হাঙ্গেরির আগনেস কেলেতি (১৯৫৬, মেলবোর্ন), চেক রিপাবলিকের ভেরা চাসলাভস্কা (১৯৬৮, মেক্সিকো) ও রোমানিয়ার একাতেরিনা সাবো (১৯৮৪, লস অ্যাঞ্জেলস)|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top