News Flash

  • Home
  • Uncategorized
  • নভেম্বর ও ডিসেম্বর ফের হবে টেট, উত্তীর্ণদের নিয়োগ অর্ধেকের নিয়োগ সেপ্ঢেম্বরে
Image

নভেম্বর ও ডিসেম্বর ফের হবে টেট, উত্তীর্ণদের নিয়োগ অর্ধেকের নিয়োগ সেপ্ঢেম্বরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ আগামী সেপ্ঢেম্বরে অস্নাতক এবং নভেম্বরে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের EDUCATIONNNটেট অনুষ্ঠিত হবে৷ পেপার টু’তে ৫৫৬ জন এবং পেপার ওয়ানে ১১জনকে টেটের মাধ্যমে শিক্ষক পদে নেওয়া হবে৷ মঙ্গলবার মহাকরণে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷
তিনি আরো জানান, ইতিপূর্বে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ তবে, সিমনা তমাকারী আসনে উপনির্বাচন হওয়ায় এখন এই প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছে৷ নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হলে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে৷ তিনি জানান, সেপ্ঢেম্বর নাগাদ টেট উত্তীর্ণদের মধ্যে অর্ধেকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে৷ এদিকে, তিনি বলেন, আগামী ২৫ সেপ্ঢেম্বর অস্নাতক এবং ২০ নভেম্বর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের টেট নেওয়া হবে৷
এদিকে, আগরতলায় ইংরেজি মাধ্যম কলেজটির বিষয়ে জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পুরাতন কেন্দ্রীয় সংশোধনাগারে কলেজটির নির্মাণ কাজ জোরকদমে চলছে৷ ২৪ মাস সময় লাগবে এই কলেজটি নির্মাণ হতে৷ শুরুতে কলেজের পেছনের অংশের পেছনের দিকের কাজ চলছে৷ এবিষয়ে আরো খোঁজখবর নিয়ে জানা গেছে, গত ১ আগস্ট থেকে এই কলেজের নির্মাণ কাজ শুরু হয়েছে৷ পুরাতন কেন্দ্রীয় সংশোধনাগারের যে সরকারি আবাসনগুলি ছিল তার অর্ধেক ইতিমধ্যে বিশালগড়ে স্থানান্তর করা হয়েছে৷ তবে, বাকি অর্ধেকে যারা রয়েছেন তারা এখান থেকে যেতে চাইছেন না৷ তাদেরকে অনুরোধ জানানো হয়েছে শীঘ্রই যেন আবাসনগুলি খালি করে দেওয়া হয়৷
এই কলেজটির নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, এখন পাইলিংয়ের কাজ চলছে৷ প্রথমে এডমিনিস্ট্রেটিভ ব্লকের নির্মাণ কাজ সমাপ্ত করা হবে৷ এরপর লাইব্রেরি এবং একাডেমিক ব্লকের কাজ শুরু হবে৷ তিনি জানিয়েছেন, ২৪ মাস সময়সীমার মধ্যেই নির্মাণ কাজ সমাপ্ত করা সম্ভব হবে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top