News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য শ্বশুর বাড়িতে গিয়ে হম্বিতম্বি, জামাইকে পিটিয়ে তক্তা
Image

পণের জন্য শ্বশুর বাড়িতে গিয়ে হম্বিতম্বি, জামাইকে পিটিয়ে তক্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ দাবি অনুযায়ী টাকার যোগা না দেওয়ায় শ্বশুর বাড়িতে এসে হট্টগোল ও শ্বশুর বাড়ির লোকজনদের মারধর করার ঘটনায় জামাইবাবাজিকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনগণ৷ ঘটনা ইন্দ্রনগর কবরখলা সংলগ্ণ এলাকায়৷
রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ খোয়াইয়ের রামচন্দ্রঘাট এলাকার এক গৃহবধূকে তার স্বামী পণের জন্য দীর্ঘদিন ধরেই নির্যাতন চালিয়ে যাচ্ছে৷ গত প্রায় এক মাস আগে স্ত্রী সুচিত্রা বসাককে তার স্বামী ভানু দাস মারধর করে শ্বশুর বাড়িতে পাঠায় টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য৷ টাকা পয়সা নিয়ে না যাওয়ায় গতকাল রাতে জামাতা ভানু দাস ইন্দ্রননগর কবরখলা সংলগ্ণ শ্বশুর বাড়িতে আসে৷ শ্বশুর বাড়িতে এসে উশৃঙ্খল আচরণ শুরু করে৷ এমনকি শ্বশুর বাড়ির হই-হট্টগোলে স্থানীয় লোকজনরা ছুটে আসেন৷ জামাইবাবাজিকে আটক করে উত্তম মধ্যম দিয়ে জিবি আউট পোস্টের পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
জানা যায়, দু’বছর আগে খোয়াইয়ের রামচন্দ্রঘাটের ভানু দাসের সঙ্গে সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল ইন্দ্রনগর কবরখলা এলাকার সুচিত্রা বসাকের৷ তাদের ১১ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে৷ স্বামী ভানু দাস শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা এনে দেবার জন্য স্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছিল৷ প্রায় ১ মাস আগে টাকা নিয়ে যাবার জন্য স্ত্রীকে পিটিয়ে বাপের বাড়িতে পাঠায়৷ টাকা নিয়ে না যাওয়ায় গতকাল রাতে শ্বশুরবাড়িতে এসে লঙ্কাকান্ড সংগঠিত করে জামাই ভানু দাস৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top