News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি তেল আসেনি পাম্পে, মোহনপুরে উত্তেজনা, পথ অবরোধ
Image

জ্বালানি তেল আসেনি পাম্পে, মোহনপুরে উত্তেজনা, পথ অবরোধ

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ জ্বালানি তেলের দাবিতে মঙ্গলবার মোহনপুরে পথ অবরোধ করেন দ্বিচক্র যান ও অন্যান্য যানবাহনের চালকরা৷ মোহনপুরের মুসকান পেট্রোলিয়াম পাম্প থেকে মঙ্গলবার তেল দেওয়ার কথা ছিল৷ সে অনুযায়ী যানবাহন নিয়ে সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে থাকেন দ্বিচক্র যান ও অন্যান্য যানবাহনের চালকরা৷ কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলে ও তেল দেওয়া হয়নি৷ দুপুর নাগাদ বিওসির পক্ষ থেকে জানানো হয় আজ তেল দেওয়া হবে না৷ তাতেই তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ কেননা, মঙ্গলবার তেল দেওয়া হবে তা প্রায় নিশ্চিত ছিল৷ তেল নিতে আসা লোকজনদের উদ্দেশ্যে বিওসিতে একটি নোটিশ টাঙ্গিয়ে বলা হয়েছিল, তেল নিতে হলে ইন্সুরেন্সের কাগজপত্র নিয়ে আসতে হবে৷ শুধু তাই নয়, আজ সকাল থেকে যখন তেলের জন্য লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছিল তখন পুলিশও সেখানে ছিল৷ তারাও বলেছিল সোজাসুজি লাইন ধরতে৷ স্বাভাবিক কারণেই তেল মিলবে এটিই ছিল দৃঢ় বিশ্বাস৷ কিন্তু তেল না আসায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে৷ ক্ষুব্ধ উত্তেজিত জনতা খোয়াই আগরতলা সড়কে মোহনপুরে বিওসির সামনে পথ অবরোধ করেন৷ এর ফলে ঐ পথে  যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ শেষ পর্যন্ত দীর্ঘ লাইনে অপেক্ষমান যানবাহনের চালকদের হাতে জ্বালানি তেলের কুপন তুলে দিয়ে বুধবার তেল সংগ্রহ করতে বলা হয়৷ এরপরই পথ অবরোধমুক্ত হয়৷ উল্লেখ্য, জাতীয় সড়কে বেহাল দশার কারণেই বেশ কিছুদিন ধরেই জ্বালানি তেলের সংকট চলছে৷ মোহনপুর এলাকাতেও সংকট চরমে পৌঁছে৷ যদিও গত দু-তিনদিন ধরে আগরতলায় জ্বালানি সংকট কিছুটা স্বাভাবিক হয়ে আসছে৷ কিন্তু মোহনপুরে জ্বালানি সরবরাহ না করায় ঐ এলাকার লোকজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top