নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ বুধবার রাতে রামনগর গাঙ্গাইল রোডে পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ তার নাম সঞ্জয় কর্মকার৷ জানা যায় সে বাইক নিয়ে একটি মারুতি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল৷ তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে৷ তাকে বাইক থেকে ছিটকে পড়ে সে গুরুতরভাবে আহত হয়েছে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাইক চালকের অসাবধানতা ও দ্রুতগামীতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ উল্লেখ্য, আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷
রামনগরে পথ দূর্ঘটনায় গুরুতর জখম এক যুবক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















