News Flash

  • Home
  • Uncategorized
  • মহাশ্বেতা দেবীর জীবনাবসান, শোকস্তব্ধ দেশ
Image

মহাশ্বেতা দেবীর জীবনাবসান, শোকস্তব্ধ দেশ

Mahasweta Deviকলকাতা/আগরতলা, ২৮ জুলাই৷৷ মহাশ্বেতা দেবীর প্রায়ণে বিভিন্ন মহলে শোকের ছায়া৷ শোকস্তব্ধ গোটা দেশ৷ মহাশ্বেতা দেবীর প্রয়াণে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি শোক প্রকাশ করে বলেন, কলমের ক্ষমতা কি তা দেখিয়েছেন মহাশ্বেতা দেবী, সমাজের পিছিয়ে পড় মানুষের কথা সুন্দরভাবে তুলে ধরেছিলেন মহাশ্বেতা দেবী৷ সমাজের সাম্য ও ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন৷ তাঁর মৃতুযতে গভীর শোকাহত৷ মহাশ্বেতা দেবীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী টুযইটারে জানিয়েছেন, এখ মহান সাহিত্যিককে হারাল দেশ৷ বাংলা তাঁর মা-কে হারাল৷ আমি একজন অভিভাবককে হারালাম৷ সাহিত্যিকের মুতৃযর খবর পেয়েই দিল্লি-সফর কাটছাঁট করে কলকাতা রওনা হন মুখ্যমন্ত্রী৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সাহিত্য জগতের এক উজ্জ্বল তারকার মৃতুয হল৷ তাঁর মৃত্যুয দুঃখজনক৷ আব্দুল মান্নান বলেন, মহাশ্বেতা দেবীর মৃতুয খুবই দুঃজনক৷ শুধু সাহিত্যেই নয়, সমাজের নিম্নস্তরের মানুষদের পাশে থেকে তাঁদের জন্য লড়াই করেছেন তিনি৷ তিনি আমাদের কাছে প্রেরণা৷
সুবোধ সরকার শোক প্রকাশ করে বলেন, বাংলা সাহিত্যের মা চলে গেলেন৷ দীর্ঘদিন রোগভোগের পর, বৃহস্পতিবার বিকেল ৩১৬ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃতুযকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর৷ দীর্ঘদিন ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মহাশ্বেতা দেবী৷ দীর্ঘ অসুস্থতার পর বেলভিউতেই জীবনাবসান হয় তাঁর৷ বিশিষ্ট সাহিত্যিকের প্রয়াণের খবর পেয়েই হাসপাতালে ভিড় করেন বহু সাধারন মানুষ, সাহিত্য অনুরাগী৷ যান রাজ্যের বিভিন্ন মন্ত্রী ও বহু বিশিষ্ট ব্যক্তি৷ বৃহস্পতিবার রাতে মহাশ্বেতা দেবীর সহ রাখা থাকবে ওপসিয়ার পিস ওয়ার্ল্ডে৷ শুক্রবার সকাল ১০টায় নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে শ্মাশানে৷ সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে মহাশ্বেতা দেবীর৷
এদিকে, ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর দুঃখজনক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত৷ শ্রীরায় এক শোক বার্তায় বলেন, জ্ঞানপীঠ, পদ্মবিভূষণ এবং ম্যাগসেস পুরস্কারপ্রাপ্ত মহাশ্বেতা দেবীর মৃত্যু দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি৷ রাজ্যপাল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন৷
অন্যদিকে, মহাশ্বেতা দেবীর প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মুখ্যমন্ত্রী তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন৷
মুখ্যমন্ত্রী বলেন, সাহিত্য রচনার পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি ভাবতেন এবং তাদের কল্যাণ সাধনে নিজেকে যুক্ত রেখেছিলেন৷ এই প্রচেষ্টা তাঁর সাহিত্যেও ছাপ ফেলেছে৷ বাংলা কথা সাহিত্যে তিনি স্মরণীয় অবদান রেখে গেছেন৷
বিশিষ্ট লেখিকা তথা ম্যাগসেসে, জ্ঞানপীঠ সহ বিভিন্ন পুরষ্কারে ভূষিতা মহাশ্বেতা দেবীর মৃত্যুতে রাজ্যের তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ এক শোক বার্তায় তিনি বলেছেন, সমাজের প্রান্তিক মানুষ বিশেষ করে আদিবাসী সমাজের মানুষের কথা যেভাবে তিনি তাঁর লেখনীতে তুলে এনেছেন তা ভোলার নয়৷ তাঁর মৃত্যু সাহিত্য এক অপূরণীয় ক্ষতি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top