News Flash

  • Home
  • Uncategorized
  • অনুজকে কুপিয়ে জখম করল অগ্রজ
Image

অনুজকে কুপিয়ে জখম করল অগ্রজ

Murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত ভাইয়ের নাম মধু মিয়া৷ ঘটনা বিশ্রামগঞ্জে৷ জানা যায়, দুধু মিয়া ও মধু মিয়ার মধ্যে সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল৷ বুধবার রাতে বিবাদ তুঙ্গে ওঠে৷ বড় ভাই দুধু মিয়া ধারালো অস্ত্র নিয়ে মধু মিয়ার উপর আক্রমণ চালায়৷ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে জখম হয় মধু মিয়া৷ তার একটি কান দেহ থেকে আলাদা হয়ে গেছে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয়  হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মধু মিয়া৷ এব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার পর থেকে অভিযুক্ত দুধু মিয়া পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top