News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে চুরির হিড়িক, পুলিশ নিধিরাম সর্দার
Image

অমরপুরে চুরির হিড়িক, পুলিশ নিধিরাম সর্দার

thief_by_beachrain-d47s4sbনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ গোমতী জেলার অমরপুর মহকুমা শহর সহ বিভিন্ন এলাকায় চোরের তান্ডব দিনের পর দিন বেড়ে চলেছে৷ পুলিশের ভূমিকা ঘিরে ব্যবসায়ী সহ স্থানীয় জনমনে ক্ষোভ ক্রমশ বাড়ছে৷ আরক্ষা প্রশাসনের অস্তিত্ব নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ পর পর চুরির ঘটনায় মহকুমা সদরের নিরাপত্তা নিয়েও প্রশ্ণ উঠেছে৷ বেশ কয়েকদিন যাবৎ অমরপুর গোটা মহকুমা জুড়ে চুরি ঘটনার তান্ডবে অতিষ্ট অমরপুর মহকুমাবাসী৷ দিনের পর দিন মহকুমায় প্রতিদিন রাতে কোথাও না কোথাও দুঃসাহসিক চুরির ঘটনায় এবং বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেই চলছে৷ পুলিশি টহলদারী নিয়ে রীতিমত প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ শুক্রবার রাতে টানা বৃষ্টিপাতের সুযোগ নিয়ে মহকুমার বিভিন্ন চারটি স্থানে দোকান লুটপাট হয়৷ প্রায় দুই লক্ষাধিক টাকার মাল চুরি করে নেওয়ার সময় কুখ্যাত দুই চোরকে ধরতে সক্ষম হলেও অপর এক কুখ্যাত চোরকে ধরতে পারেনি মহকুমা পুলিশ৷ অমরপুর মোটরস্ট্যান্ড এলাকায় জনৈক মোবাইল ব্যবসায়ী  সুমন ঘোষ এবং দীপঙ্কর চক্রবর্তী ও কাঁঠালবাগান এলাকা জনৈক সুদীপ কান্ত পাল এ তিন দোকানে হানা দেয় চোরের দল৷ পাকড়াও দুই ধৃত হলেন হাজু জমাতিয়া, পদ্ম হরি জমাতিয়া এবং আসুংমনি জমাতিয়া বাড়ির অমরপুর বুরবুরিয়া ধৃত অন্য দুইজন চোরের বাড়ি কিল্লা এলাকায়৷ এ ঘটনার  পরিপ্রেক্ষিতে গোটা মহকুমায় পুলিশি টহলদারি জোড়দার করার দাবি উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top