News Flash

  • Home
  • Uncategorized
  • চায়ের কাপ ভাঙ্গায় নাবালিকা পরিচারিকাকে পুড়িয়ে হত্যা
Image

চায়ের কাপ ভাঙ্গায় নাবালিকা পরিচারিকাকে পুড়িয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ চায়ের কাপ ভেঙ্গে ফেলায় গৃহকর্তা ও গৃহকত্রীর লাগিয়ে দেওয়া আগুনে পুরে মারা গেল দেবশ্রী দেবনাথ নামের ১২ বছরের এক নাবালিকা গৃহ পারিচারিকা৷ মৃতার মার অভিযোগের ভিত্তিতে পুলিশ গৃহকত্রীকে গ্রেপ্তার করেছে৷
কাঞ্চনপুর সুকলের পাশে রামকৃষ্ণ নন্দীর বাড়িতে গৃহপারিচারিকার কাজ করতে উদয়পুর পালাটানা এলাকার ১২ বছরের দেবশ্রী দেবনাথ৷ বিনিময়ে প্রতিমাসে ১০০০ টাকা করে পেত দেবশ্রী৷ এই টাকা পালাটানায় মাকে পাঠত সে৷ তিনদিন আগে সকাল বেলা বাসন ধূতে গিয়ে চায়ের কাপ ভেঙ্গে ফেলে দেবশ্রী৷ এই অপরাধে বাড়ির মালিক রামকৃষ্ণ নন্দীর স্ত্রী স্বপ্ণা নন্দী প্রথমে দেবশ্রীকে মারধর করে৷ পরে স্বামী ও স্ত্রী মিলে ১২ বছরের গৃহপারিচারিকা দেবশ্রী দেবনাথের গায়ে আগুন লাগিয়ে দেয়৷ এতে গুরুতর আহত দেবশ্রীকে প্রথমে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হ য়৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ জিবি হাসপাতালে তিনদিন যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে৷ জিবি হাসপাতালে অগ্ণিদগ্দা দেবশ্রীর মা জানান, বাড়ির মালিক রামকৃষ্ণ নন্দী এবং নার স্ত্রী স্বপ্ণা নন্দীই মেয়ের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন৷ মৃতার মা পুলিশের কাছে বাড়ির মালিকের স্ত্রী স্বপ্ণা নন্দীর বিরুদ্ধে অভিযোগ জানান৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বপ্ণা নন্দীকে গ্রেপ্তার করেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনপুর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top