News Flash

  • Home
  • Uncategorized
  • থমথমে কাশ্মীর, সমস্যায় পর‌্যটকরা
Image

থমথমে কাশ্মীর, সমস্যায় পর‌্যটকরা

J&Kশ্রীনগর, ১২ জুলাই (হি.স.): কাশ্মীরে অশান্তি অব্যাহত| বিক্ষিপ্ত হিংসায় এখনও পর‌্যন্ত ৩২ জনের মৃতু্য হয়েছে| আহতের সংখ্যা ৫০০-রও বেশি| চার দিনের আফ্রিকা সফর সেরে, মঙ্গলবার সকালেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| কাশ্মীরের পরিবেশ নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তিনি|
কাশ্মীর সংঘর্ষের এখন মূল্য চোকাচ্ছেন পর‌্যটকরা| রাজ্য ছাড়তে এখন কাশ্মীর বিমানবন্দরের বাইরে পর‌্যটকদের লম্বা লাইন| জরুটি টিকিট কেটে তাঁরা বাড়ি ফিরতে চান| কিন্তু, টিকিটের চাহিদাও তুঙ্গে| যাত্রী পিছু ২০ হাজার টাকায় মিলছে জরুরি বিমানের টিকিট| কাশ্মীর উপত্যকায় জারি হয়েছে কার্ফু| তাই এখন বিমানবন্দরেই আশ্রয় নিতে হচ্ছে পর‌্যটকদের| অবস্থা সামাল দিতে বন্দরের গেট বন্ধ করে দিতে হয়েছে|
অশান্ত পরিস্থিতির জন্য জম্মু ও কাশ্মীরে গত শনিবার থেকে বন্ধ অমরনাথ যাত্রা| ফলে, হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছে অনেক তীর্থযাত্রীকেই| এক তীর্থযাত্রী জানিয়েছেন, পরিস্থিতি এতটাই করুণ, সারাদিন খাবার কিছু পাওয়া যাচ্ছে না| রাতভর বিমানের জন্য অপেক্ষা করতে গিয়ে ঘুমও হচ্ছে না| ২৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী পহেলগাঁও ও বালতালে আটকে রয়েছেন | প্রশাসনের তরফে মঙ্গলবার তাঁদের শ্রীনগরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top