News Flash

  • Home
  • Uncategorized
  • বিমান ভাড়া বৃদ্ধিতে উদ্বিগ্ণ রাজ্য হস্তক্ষেপের আর্জি জানাল কেন্দ্রে
Image

বিমান ভাড়া বৃদ্ধিতে উদ্বিগ্ণ রাজ্য হস্তক্ষেপের আর্জি জানাল কেন্দ্রে

flightmmmনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ আগরতলা থেকে বর্হিরাজ্যে বিমানের ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে গেছে৷ ফলে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রীর দরবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী মানিক দে৷ এবিষয়ে এক চিঠিতে রাজ্যের পরিবহনমন্ত্রী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রীকে জানিয়েছেন, আগরতলা থেকে কলকাতা অথবা আগরতলা থেকে গুয়াহাটি রুটের ভাড়া ৮-১০ হাজার টাকা হয়ে গেছে৷ হঠাৎ এই বিমান ভাড়া বৃদ্ধিতে রাজ্যবাসী মহাসংকটে পড়েছেন৷ বিশেষ করে বর্হিরাজ্যে ভর্তির জন্য যেসকল ছাত্রছাত্রীরা এবং চিকিৎসার জন্য যারা যেতে চাইছেন তারা মহা সমস্যায় পড়েছেন৷ হঠাৎ বিমানের ভাড়া বেড়ে যাওয়ায় তাদের পক্ষে বর্হিরাজ্যে যাওয়া সম্ভব হয়ে উঠছে না৷ এমনিতেই জাতীয় সড়কের অবস্থা বেহাল৷ তার উপর রেল যোগাযোগও ছিন্ন হয়ে পড়েছে৷ স্বাভাবিকভাবেই বর্হিরাজ্যে যেতে গেলে এখন একমাত্র মাধ্যম বিমান৷ ফলে, বিমানের ভাড়া যাতে কমানো যায় সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের পরিবহনমন্ত্রী৷
এছাড়াও চিঠিতে তিনি দাবি জানান, রাজ্যে আরো বিমানের সংখ্যা বাড়ানো প্রয়োজন৷ সম্প্রতি দুটি বিমান বেড়েছে৷ কিন্তু তাও যথেষ্ট নয়৷ ফলে, রাজ্যবাসীর কথা মাথায় রেখে বিমানের সংখ্যা আরো বাড়ানোর আর্জি জানিয়েছেন পরিবহনমন্ত্রী৷ এরই পাশাপাশি এয়ার এশিয়া এবং ভিস্তারা এই দুটি বিমান সংস্থাকে আগরতলা থেকেও বিমান পরিষেবা চালু করার জন্য পরিবহনমন্ত্রী চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন৷ পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতেও এই দুটি বিমান সংস্থার বিমান পরিষেবা আগরতলা থেকে চালু করার বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন৷
সোমবার মহাকরণে পরিবহনমন্ত্রী মানিক দে জানিয়েছেন, বিমান পরিষেবায় কোন নিয়ন্ত্রণ না থাকায় বিমান সংস্থাগুলি যেমন খুশিভাবে ভাড়া বাড়িয়ে দেয়৷ বাস কিংবা রেল পরিষেবায় সরকারের নিয়ন্ত্রণ রয়েছে৷ ফলে, ঐ পরিষেবাগুলিতে যখন যেমন খুশি ভাড়া বাড়ানো হয় না৷ এদিন তিনি বলেন, অবিলম্বে বিমান পরিষেবাতেও নিয়ন্ত্রণ আরোপ করা উচিত৷ তাতে, বিমান ভাড়া সংস্থাগুলির মর্জিমাফিক হবে না৷
এদিন তিনি আরো জানিয়েছেন, আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে জমি অধিগ্রহণ বাবদ ৯৭ কোটি টাকা মিলেছে৷ সে অনুযায়ী পশ্চিম ত্রিপুরা জেলাশাসক জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ খুব শীঘ্রই জমি অধিগ্রহণ করা হবে৷ তবে তাতে, ৬-৭ মাস সময় লাগবে৷
এদিন পরিবহনমন্ত্রী আরো জানিয়েছেন, আসাম-আগরতলা জাতীয় সড়কের খুবই খারাপ অবস্থা৷ ক্রমাগত বৃষ্টিপাতে সংস্কার কাজ থমকে গেছে৷ সোমবার ৮নং জাতীয় সড়ক (সাবেক ৪৪নং জাতীয় সড়ক) দিয়ে ১১টি গাড়ি রাজ্যে প্রবেশ করেছে৷ এছাড়া কাঁঠালতলী দিয়ে ৪৮টি গাড়ি রাজ্যে প্রবেশ করেছে৷ এর মধ্যে পেট্রোলের ৫টি, ডিজেলের ৬টি ট্যাঙ্কার এবং এলপিজির ৩টি বুলেট বাহী গাড়ি ছিল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top