News Flash

  • Home
  • Uncategorized
  • মরণফাঁদে পরিণত রাস্তা, সংস্কারের দাবীতে শান্তিরবাজারে পথ অবরোধ ক্ষুব্ধ জনতার
Image

মরণফাঁদে পরিণত রাস্তা, সংস্কারের দাবীতে শান্তিরবাজারে পথ অবরোধ ক্ষুব্ধ জনতার

bad roadনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকাল থেকে দক্ষিণ জেলার বিলোনিয়া-শান্তিরবাজার প্রধান সড়ক পূর্ব কলাবাড়িয়া পঞ্চায়েতের ক্ষুব্ধ জনতা অবরোধ করেন৷ দীর্ঘ ৬ মাস ধরে উত্তর কলাবাড়িয়া এলাকায় প্রায় তিন কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ক্ষুব্ধ জনতা শুক্রবার বিলোনিয়া শান্তিরবাজার সড়ক অবরোধ করেন৷
রাজ্য সরকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে দাবি করলেও দক্ষিণ জেলার বিলোনিয়ার উত্তর কলাবাড়ি এলাকায় প্রায় তিন কিলোমিটার রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে৷ ৬ মাস ধরে এলাকাটি প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে৷ এই রাস্তা দিয়ে রোগী পর্যন্ত নিয়ে যাওয়া যায় না৷ সুকল পড়ুয়া ছাত্রছাত্রীরা সুকলে যেতে পারছে না৷ কৃষকরা তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে পারছে না বেকার যুবকরা ঋণ নিয়ে অটো সহ অন্যান্য যানবাহন ক্রয় করেছে৷ রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন নিয়ে তারা রাস্তায় বের হতে পারছে না৷ ফলে ব্যাঙ্কের কিস্তির টাকা মিটিয়ে দিতে পারছে না৷ সবমিলিয়ে সমস্যা জটিল থেকে জটিলতর আকার ধারণ করেছে৷ রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই এলাকার নেতা বিধায়ক, পঞ্চায়েত প্রধান এবং পূর্ত দপ্তরকে জানিয়েও কোন কাজ হয়নি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই শুক্রবার সকালে এলাকাবাসী পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে অবরোধস্থলের দুদিকে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে পুলিশ এবং শাসক দলীয় সিট্যুনেতারা অবরোধস্থলে ছুটে আসেন৷ সিট্যু নেতা মদন দাস ক্যাডার বাহিনী নিয়ে সাংবাদিকদের দিকে রক্তচক্ষু দেখান৷ অবশেষে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে পথ অবরোধ মুক্ত করেন৷ ২/৩ দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে এলাকাবাসী আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top