News Flash

  • Home
  • Uncategorized
  • সংকট মোচন হবে আজ, আগরতলায় পেট্রোল মিলবে পর্য্যাপ্ত, আশ্বাস দপ্তরের
Image

সংকট মোচন হবে আজ, আগরতলায় পেট্রোল মিলবে পর্য্যাপ্ত, আশ্বাস দপ্তরের

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ বৃহস্পতিবার বেশ কয়েকটি পেট্রোল এবং ডিজেল ট্যাঙ্কার পেট্রোল পাম্পগুলিতে ঢুকবে৷ ধর্মনগর ডিপো থেকে ১৯টি পেট্রোলবাহী ট্যাঙ্কার এবং ২৭টি ডিজেলবাহী ট্যাঙ্কার বেরিয়েছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পগুলিতে এই ট্যাঙ্কারগুলি ঢুকবে৷ খাদ্য দপ্তর থেকে জানা গেছে, আগরতলায় ৭টি পেট্রোল এজেন্সিতে তেলবাহী ট্যাঙ্কার ঢুকবে৷ তাতে মোট পেট্রোলের পরিমাণ ৬০ হাজার লিটার৷ বৃহস্পতিবার সকালেই আগরতলায় ৭টি পেট্রোল পাম্পে ট্যাঙ্কারগুলি ঢুকে যাবে৷ খাদ্য দপ্তর জানিয়েছে, এসকে পেট্রোলিয়াম এজেন্সি, নবারুণ পেট্রোলিয়াম এজেন্সি, ললিত পেট্রোলিয়াম এজেন্সি, জ্যোৎস্না ফিলিং স্টেশন, জনকল্যাণ পেট্রোলিয়াম এজেন্সি, হাইওয়ে পেট্রোলিয়াম এজেন্সি এবং সরলা স্টোর্সে পেট্রোল পাওয়া যাবে৷ খাদ্য দপ্তর মনে করছে, যে পরিমাণ পেট্রোল বৃহস্পতিবার আগরতলায় বিভিন্ন পেট্রোল পাম্পে ঢুকবে তাতে সংকট অনেকটাই কেটে যাবে৷
বুধবারও আগরতলায় বেশ কয়েকটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে৷ হাজার হাজার মানুষ দ্বিচক্র যান এবং গাড়ি নিয়ে পেট্রোলের জন্য ভিড় করেছে৷ তবে, পেট্রোল রেশনিং করে দেওয়ার পরও যে সংকট দেখা যাচ্ছে তা কৃত্রিম বলে ধারণা করা হচ্ছে৷ বৃহস্পতিবার পেট্রোল পাম্পগুলিতে ট্যাঙ্কারগুলি ঢোকার পর এই সংকট অনেকটাই কাটবে বলে খাদ্য দপ্তর মনে করছে৷
আগরতলায় পেট্রোল পাম্পগুলিতে বৃহস্পতিবার তেলের মজুত নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে খাদ্য দপ্তর জানিয়েছে, এসকে পেট্রোলিয়াম এজেন্সিতে ২০ হাজার লিটার, নবারুণ পেট্রোলিয়াম এজেন্সিতে ৪ হাজার লিটার, ললিত পেট্রোলিয়াম এজেন্সিতে ৪ হাজার লিটার, জ্যোৎস্না ফিলিং স্টেশনে ১২ হাজার লিটার, জনকল্যাণ পেট্রোলিয়াম এজেন্সিতে ৮ হাজার লিটার, হাইওয়ে পেট্রোলিয়াম এজেন্সিতে ৮ হাজার লিটার এবং সরলা স্টোর্সে ৪ হাজার লিটার পেট্রোল মজুত থাকবে৷
এদিকে, গত প্রায় একমাস যাবৎ রাজ্যে পেট্রোলের মারাত্মক সংকট লক্ষ্য করা যাচ্ছে৷ বিভিন্ন পাম্পে পেট্রোলের জন্য চরম উত্তেজনারও সৃষ্টি হয়েছে৷ মারধর, ভাঙচুরের ঘটনাও ঘটেছে৷ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রতিটি পাম্পেই মোতায়েন থাকে পুলিশ৷ রেশনিং ব্যাবস্থা চালু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে খাদ্য ও জনসংভরণ দপ্তর৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top