News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় লাইনে পণ্যবাহী রেল পুনরায় চালুর উদ্যোগ, আজ পরীক্ষামূলক চালানোর চেষ্টা
Image

পাহাড় লাইনে পণ্যবাহী রেল পুনরায় চালুর উদ্যোগ, আজ পরীক্ষামূলক চালানোর চেষ্টা

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷পণ্যবাহী রেল পুনরায় চালু করার সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ দুয়েক দিনের মধ্যেই পণ্যবাহী রেল চলাচল স্বাভাবিক করারও সম্ভাবনা রয়েছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামীকালই পণ্যবাহী রেল পাহাড় লাইন দিয়ে পরীক্ষামূলকভাবে চালানোর প্রয়াস নেওয়া হবে৷ আগামী দুয়েকদিনের মধ্যে পণ্যবাহী রেল চলাচল পুনরায় চালু করা যায় সে বিষয়ে সবরকম চেষ্টা করা হচ্ছে৷ পণ্যবাহী রেল চলাচল শুরু হলে এরপর যাত্রীবাহী রেল চালানোর চেষ্টা করা হবে৷ তবে, যাত্রীবাহী রেল চলাচল শুরু হওয়া সম্পূর্ণ নির্ভর করছে পণ্যবাহী রেল পাহাড় লাইন দিয়ে চালানো সম্ভব হয় কিনা এর উপর৷
সম্প্রতি মাইগ্রেনদিসায় রেলের গতিপথ পরিবর্তন করার উদ্যোগ নেয় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ কারণ, পাহাড় লাইনে যে রেল ট্র্যাক বসানো হয়েছিল সে পথে কোনভাবেই রেল চলাচল সম্ভবছিল না৷ ভারী বৃষ্টিপাতের কারণে রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়৷ বহু চেষ্টা সত্ত্বেও এই সমস্যার সমাধান সম্ভব হয়ে উঠছিল না৷ অবশেষে বিদেশ থেকে অভিজ্ঞ প্রকৌশলীদের এনে পরীক্ষা নিরীক্ষার পর পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে রেলের গতিপথ কিছুটা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়৷ সে অনুযায়ী রেলের ট্র্যাক কিছুটা সরানোর কাজ শুরু করে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ সূত্রের দাবি, এই কাজ অনেকটাই সফলতার সাথে সম্পন্ন করা সম্ভব হয়েছে৷ ফলে, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আগামীকালই পাহাড় লাইন দিয়ে পণ্যবাহী রেল চালাতে চাইছে৷ আগামীকাল সম্ভব না হলে দুয়েকদিনের মধ্যে পণ্যবাহী রেল চালানোর উদ্যোগ নেবে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ সূত্রের দাবি, ৭-১০ দিনের মধ্যে যাত্রীবাহী রেলও পুনরায় চালু করার যথাসাধ্য চেষ্টা শুরু করেছে পূর্বোত্তর রেলওয়ে৷
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে পণ্যবাহী রেল রাজ্যে আসতে পারছে না৷ লামডিংয়ে বহু রেক দাঁড়িয়ে আছে৷ ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় লাইন স্তব্ধ হয়ে পড়ায় রেল চলাচল বন্ধ হয়ে যায়৷ শিলচর থেকেও দূরপাল্লায় রেল চলাচল বন্ধ হয়ে রয়েছে৷ স্বাভাবিকভাবেই একই কারণে রাজ্য থেকে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন আটকে রয়েছে৷ পাহাড় লাইন চালু হয়ে গেলে রাজ্য থেকে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চালু করার উদ্যোগ নেবে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ফলে, এখন অপেক্ষা পাহাড় লাইন কবে নাগাদ স্বাভাবিক হয়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top