News Flash

  • Home
  • Uncategorized
  • জ়াকির নায়েকের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে, আপত্তিকর মন্তব্য থাকলে যথাযথ ব্যবস্থা
Image

জ়াকির নায়েকের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে, আপত্তিকর মন্তব্য থাকলে যথাযথ ব্যবস্থা

Zakir Naikনয়াদিল্লি ও মুম্বই, ৭ জুলাই (হি.স.): বাংলাদেশের অনুরোধ মেনে বিতর্কিত ইসলামিক ধর্মপ্রচারক জ়াকির নায়েকের বক্তব্য খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা | সেখানে আপত্তিকর কোনও মন্তব্য থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে| বৃহস্পতিবার একথা জানিয়ে দিয়েছে দিল্লি| গতকালই জ়াকির নায়েকের বক্তব্য তদন্ত করে দেখার আর্জি জানিয়েছিল বাংলাদেশ সরকার| এরপরই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র|
স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, জ়াকির নায়েকের বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা এখনই বলার সময় আসেনি| পুরো বিষয়টি দেশের গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে| একই সুর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুরও| তিনি বলেন, সরকার সবদিক খতিয়ে দেখছে|
এদিকে, জ়াকির নায়েক ও তার সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে শিবসেনা| দলের নেতা অরবিন্দ সাওয়ন্ত জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছে| দেশের স্বার্থেই জ়াকির নায়েক ও তার সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করা প্রয়োজন|
উল্লেখ্য, বিতর্কিত ইসলামিক ধর্মপ্রচারককে ইতিমধ্যেই ব্রিটেন ও ক্যানাডায় নিষিদ্ধ করা হয়েছে| এমনকী মালয়েশিয়ার ১৬ জন নিষিদ্ধ স্কলারের মধ্যে জ়াকির নায়েকও রয়েছেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top