News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়ে আইপিএফটি সমতলে বিজেপি ও তৃণমূলকে ঠেকাতে শক্তির সন্ধানে সিপিএম
Image

পাহাড়ে আইপিএফটি সমতলে বিজেপি ও তৃণমূলকে ঠেকাতে শক্তির সন্ধানে সিপিএম

CPIM STATEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ পাহাড়ে পৃথক রাজ্যের দাবীদার আইপিএফটি, অন্যদিকে সমতলে বিজেপি এবং তৃণমূলের দাপাদাপি৷ এই রাজনৈতিক দলগুলিকে প্রতিরোধ করার জন্য শক্তির সন্ধানে নেমেছে সিপিএম৷ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিএম রাজ্য কমিটির বৈঠকে জোর আলোচনা হয়েছে৷ ২০১৮ সালের নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে আটকানোর প্রাথমিক রূপরেখা সহ দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সিপিএম রাজ্য কমিটি এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷
সোমবার সিপিএম রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে মেলারমাঠস্থিত প্রধান কার্য্যালয়ে৷ সূত্র অনুসারে জানা গিয়েছে, এই বৈঠকে আলোচনায় গুরুত্ব পেয়েছে, দলের যুব সমাজের বৃহৎ অংশ সহ নতুন মুখ তুলে আনার বিষয়ে৷ এছাড়া পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএম জোটের বিষয়টিও বৈঠকে প্রাধান্য পায়৷ রাজ্যে রাজনীতির পট পরিবর্তনের ফলে নতুন রণকৌশল নিতে বাধ্য হয়েছে সিপিএম৷ এই রাজ্যের সিপিএমের বিকল্প কেউ ছিল না৷ কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপির ডালপালা বিস্তার ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের নতুন সূর্য্যোদয় সিপিএম শিবিরে আতঙ্ক ধরিয়ে দিয়েছে৷ তাছাড়া দলের নীচু স্তরে কর্মী সমর্থকদের ক্ষোভ বিক্ষোভ প্রতিদিনই লক্ষ্য করা যাচ্ছে৷ সম্প্রতি বেশ কিছু স্থানে সিপিএমে ভাঙনও দেখা গিয়েছে৷
এই অবস্থায় দলের সাংগঠনিক শক্তি সহ ভোটের ময়দানে প্রতিপক্ষকে কুপোকাঁৎ করার বিষয়ে সোমবার বৈঠকে অধিক গুরুত্ব দিয়েছে সিপিএম৷ দলের বেশ কয়েকজন নেতা রয়েছেন দল বিরোধী কার্যকলাপে যুক্ত৷ এইসব নেতাদের সনাক্ত করেছে দলের রাজ্য নেতৃত্ব৷ এদিকে, আগামী ৯ আগষ্ট মমতা ব্যানার্জীর ত্রিপুরা সফরে আসলে দলের উপর কি প্রভাব পড়তে পারে এই সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে৷ পাহাড়ে আইপিএফটির বাড়বাড়ন্তকে কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷ তাছাড়া শরিকি বিবাদের বিষয়টিও আলোচনায় উঠেছে বলে খবর পাওয়া গিয়েছে৷
এদিকে, সিপিএম রাজ্য কমিটির এদিনের বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যে বেকারদের চাকুরী দেওয়ার বিষয়েও৷ চাকুরী প্রদানের ক্ষেত্রে ব্যাপক হারে অনিয়মের অভিযোগ উঠছে৷ তাতে দলের যুব ব্রিগেডের মধ্যে রীতিমতো চাপা ক্ষোভ বিরাজ করছে৷ যুব সম্প্রদায়কে দলে টানার ক্ষেত্রে বিশেষ করে সাংগঠনিক কাজে যুক্ত করার ক্ষেত্রে অনেকটাই কাঠখড় পুড়াতে হচ্ছে বিভিন্ন অঞ্চল কমিটিকে৷ তাই এই বিষয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করা যে প্রয়োজন তা রাজ্য কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top