News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানী সংকট ঃ পেট্রোলের জন্য মারপিট রানীরবাজারে ,সড়ক অবরোধ উদয়পুরে
Image

জ্বালানী সংকট ঃ পেট্রোলের জন্য মারপিট রানীরবাজারে ,সড়ক অবরোধ উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৬ জুন৷৷ পেট্রোল ও ডিজেল সংকটের জেরে নানা অঘটনও ঘটে চলেছে৷ রবিবার রাণীর বাজার বিওসিতে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বাকবিতন্ডার জেরে মাটি বহনকারী গাড়ির এক শ্রমিককে বেধড়ক মারধর করে গুরুতর ভাবে জখম করেছে অপর গাড়ির লোকজনরা৷ তাতে আহত হয়ে শ্রমিক গোপাল পাল জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
রাণীরবাজার বিওসিতে ডিজেল সংগ্রহ করতে গিয়ে বাকবিতন্ডার জেরে এক শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত শ্রমিকের নাম গোপাল পাল৷ তার বাড়ি রাণীর বাজারের ব্রজনগর এলাকায়৷ আহত শ্রমিককে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সংবাদে জানা যায়, গোপাল পাল মাটি বহনকারী গাড়ির শ্রমিক৷ মাটিবহনকারী গাড়িটি বিওসিতে জ্বালানি সংগ্রহ _DSC9648099999999999999করতে যায়৷ তাদের পড়ে আসা ২-৩টি যাত্রীবাহী টাটা ম্যাজিক গাড়ি মাটি বহনকারী গাড়িকে ডিঙ্গিয়ে জ্বালানি নেবার চেষ্টা করে৷ তাতে আপত্তি করেছিলেন ওই শ্রমিক৷ এনিয়ে বাকবিতন্ডার জেরে মাটি বহনকারী গাড়ির শ্রমিককে বেধড়ক মারধর করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয়৷এব্যাপারে রাণীরবাজার থানায় গাড়ির নম্বর উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
পেট্রোল ও ডিজেল সংকটের প্রতিবাদে রবিবার মন্দিরনগরী উদয়পুরের ব্রহ্মাবাড়িতে অশোক পেট্রোলিয়ামের সামনে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্দ যান চালকরা৷ অবরোধের ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷
পেট্রোল ও ডিজেল সংকট দেখা দিয়েছে মন্দির নগরী উদয়পুরেও৷ উদয়পুরের দুটি পাম্পেই পেট্রোল ও ডিজেলের মজুত তলানিতে এসে ঠেকেছে৷ পেট্রোল ও ডিজেল নেই৷ বোর্ড লাগিয়ে রাখা হয়েছে৷ তাতে যান চালকদের মধ্যে ক্ষোভ চরম আকার ধারণ করে৷ তাদের দাবি পাম্পে পেট্রোল ও ডিজেলের মজুত থাকা সত্ত্বেও তা সরবরাহ করা হচ্ছে না৷ সে কারণেই রবিবার পাম্পের সামনে পথ অবরোধ করেন ক্ষুব্দ যান চালকরা৷ অবরোধের পথে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধস্থলের দুপাশে প্রচুর
সংখ্যক যান বাহন আটকে পড়ে৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ অবরোধস্থলে ছুটে আসে৷ প্রশাসনের তরপেও অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেওয়া হয়৷ পাম্পে গুলিতে যে পরিমাণ পেট্রোল ও ডিজেল মজুত রাখা রয়েছে তা সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ তারপরই জাতীয় সড়ক অবরোধমুক্ত করা হয়৷ উল্লেখ্য, আসাম-আগরতলা জাতীয় সড়ক একটানা কয়েকদিন ধরে বন্ধ হয়ে থাকার নিত্যপণ্য সহ জ্বালানি সংকট রাজ্যে চরম আকার ধারণ করেছে৷
পেট্রোল সংকটের জন্য নাজেহাল হয়ে গিয়েছেন যান চালকরা৷ রবিবার রাজধানী আগরতলা শহেরর প্রায় প্রতিটি পাম্পে এদিন পেট্রোল দেওয়া হয়েছে৷ এদিকে, যান চালকদের অভিযোগ সরকারী দপ্তরের গাড়িগুলি প্রচুর পরিমাণে পেট্রোল ভর্তি করে নিয়ে যাওয়ায সমস্যা আর্য বেড়ে গিয়েছে৷ রবিবার ছুটির দিন হলেও প্রতিটি পাম্পে দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ একটি সূত্রে জানা গিয়েছে সোমবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top