News Flash

  • Home
  • Uncategorized
  • ইতিহাস গড়ল ভারত, একসঙ্গে ২০টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো ইসরো
Image

ইতিহাস গড়ল ভারত, একসঙ্গে ২০টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো ইসরো

ISROশ্রীহরিকোটা, ২২ জুন (হি.স.): মাত্র ২৬ মিনিটে ২০টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| ৱুধবার সকাল ৯টা ২৬ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উপগ্রহগুলি পিএসএলভি-সি-৩৪-এর সাহায্যে মহাকাশে পাঠানো হয়| এই উত্ক্ষেপণের সঙ্গে সঙ্গেই ইসরোর মুকুটে যোগ হল নতুন পালক| এখনও পর‌্যন্ত একই দিনে সবচেয়ে বেশি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছিল ২০০৮ সালের জুন মাসে| সেবার ১০টি উপগ্রহ পাঠানো হয়েছিল| ৱুধবার পিএসএলভি-সি-৩৪ এর সাহায্যে ২০টি উপগ্রহ উত্ক্ষেপণ করা হয়| যার মধ্যে রয়েছে ক্যার্টোসাট সিরিজের উপগ্রহও, যা পৃথিবীর ছবি তুলে ধরবে| ২০টি উপগ্রহের মধ্যে ১৭টিই বিদেশের| ১৩টি মার্কিন যুক্তরাষ্ট্রের, ২টি কানাডার, জার্মানি এবং ইন্দোনেশিয়ার একটি করে উপগ্রহ রয়েছে| এই উপগ্রহ থেকে পাঠানো ছবি মানচিত্র তৈরির কাজে ব্যবহার করা হবে| তাছাড়া, জলবন্টন, সমুদ্রতট নিয়েও তথ্য পাঠাবে এই উপগ্রহ| স্বয়ম ও সত্যভামাস্যাট নামে দুটি উপগ্রহ পাঠানো হয়েছে, যেগুলি শিক্ষামূলক কাজে ব্যবহার করা হবে| রয়েছে ১১০ কিলোগ্রাাম ওজনের টেরা বেলা উপগ্রহ| গুগলের এই উপগ্রহটির সাহায্যে উন্নত মানের ছবি ও ভিডিও তোলা হবে|
একই দিনে ২০ টি উপগ্রহ পাঠিয়ে যথেষ্ট খুশি ইসরো-র চেয়ারম্যান এ এস কিরণকুমার| তিনি বলেছেন, ‘যেন পাখির ঝাঁক উড়িয়ে দিলাম|’ সফল উত্ক্ষেপণের পর ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, ‘একবারেই ২০টি উপগ্রহ| আমাদের বিজ্ঞানীদের অভিনন্দন|’

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top