News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বেকারের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে সাত লাখ, ইন্টারভিউর নামে প্রহসন
Image

রাজ্যে বেকারের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে সাত লাখ, ইন্টারভিউর নামে প্রহসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ রাজ্যে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে৷ কর্মসংস্থানের সঠিক কোন দিশা নেই৷ সরকারী চাকুরী ছাড়া বিকল্প কোন পথে অগ্রসর হওয়ার ইচ্ছাও তেমনটা নজরে আসছে না৷ তার উপর ইন্টারভিউ বোর্ডের চরম রসিকতা ও হয়রানিতে নাজেহাল হচ্ছেন কর্মপ্রার্থী বেকাররা৷ রবিবারও আগরতলায় অরুন্ধুতিনগর পুলিশ মাঠে জেল পুলিশ বিভাগের ৫৬টি পদের জন্য শুরু হয়েছে নিয়োগ র্যালী৷ এই র্যালীতে অংশগ্রহণ করেন কমপক্ষে দেড় হাজার যুবক৷ স্বাভাবিকভাবেই ভীড় হবে৷ এই ভীড় সামাল দিতে গিয়ে হিমসিম খায় নিয়োগ বোর্ডের কর্মকতারা৷ বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় টিএসআর বাহিনী৷ এতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ টিএসআরের জওয়ানরা মৃদু লাঠিচার্জ করেন৷
যদিও সেইরকম কোন কল কারখানা বা উদ্যোগ এরাজ্যে এখনও গড়ে উঠেড়ি৷ বিকল্প কোন্ পথে হাটবেন শিক্ষিত ও অশিক্ষিত কর্মপ্রার্থী বিকাররা৷ চাকুরী ক্ষেত্রে বছরের পর বছর বয়সোত্তীর্ণ হয়ে যাচ্ছেন হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী৷ হতাশার DSC_2092শিকার হচ্ছেন অনেকেই৷ এরই মধ্যে রাজ্য সরকারের কয়েকটি দপ্তরে সম্প্রতি কালে কিছু চাকুরীর জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ দেখা গিয়েছে ঐসব নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলেই চাকুরী প্রার্থীরা ঝাপিয়ে পড়ছেন ইন্টারভিউ দেওয়ার জন্য৷ এদিকে, চাকুরীর নামে চলছে দলবাজী, সজন পোষণ আর নগদ নারায়নের খেলা৷ বেকারদের নিয়ে একপ্রকার রসিকতা করা হচ্ছে৷ তাছাড়া অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে, যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে৷ তারপরও আশায় বুক বেঁধে একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন একটি চাকুরীর জন্য৷ মাঝে মধ্যে সরকারী দপ্তরগুলিতে লোক নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে৷ ইদানিংকালে বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রচুর সংখ্যায় প্রার্থী নজরে আসছে৷ অনেকে ইন্টারভিউ দিতে গিয়ে নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কর্মী ও আধিকারীকদের দ্বারা লাঞ্ছিত হচ্ছেনা, আবার কখনো নিগৃহীত হচ্ছেন৷
বর্তমানে রাজ্যে প্রায় সাত লক্ষ বেকার যুবক যুবতী রয়েছেন৷ সরকারী তথ্য মোতাবেক জানা গিয়েছে চলতি বছরের ৩১ জানুয়ারী পর্যন্ত রাজ্যে চাকুরী প্রার্থী বেকার যুবক যুবতীর সংখ্যা ছয় লক্ষ একানববই হাজার তিনশ ছিয়ানববই জন৷ তার মধ্যে স্নাতক বেকারের সংখ্যা ৩ লক্ষ ৭৫ হাজার ৬০১ জন৷ অস্নাতক বেকারের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৭৯৫ জন৷ মাধ্যমিক পাশ বেকারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৩৮৬ জন৷ উচ্চ মাধ্যমিক পাশ বেকারের সংখ্যা ৭৪ হাজার ৯৯১ জন৷ স্নাতকোত্তর (সাধারণ) বেকারের সংখ্যা ১০, ১৪৯ জন৷ স্নাতক (ইঞ্জিনীয়ারিং) বেকারের সংখ্যা ১ হাজার ৭৬১ জন৷ স্নাতকোত্তর (ইঞ্জিনীয়ারিং) বেকারের সংখ্যা ৬৩ জন৷ এছাড়া আইটিআই ডিপ্লোমা পাশ, বিবিএ/এমবিএ পাশ, বিসিএ/এমসিএ পাশ করা বেকার যুবক যুবতীও রয়েছেন৷
বিশাল সংখ্যায় যুবক যুবতী চাকুরীর জন্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় সামিল হচ্ছেন৷ কিন্তু বামশাসিত এই ত্রিপুরায় চাকুরী ক্ষেত্রে ভাগ্যবানদের নামের তালিকা চূড়ান্ত হচ্ছে পার্টি অফিসগুলিতে৷ পার্টির নীতিই চূড়ান্ত নীতি৷ রাজ্যের সরকারী নিয়োগ নীতির কোন বালাই নেই৷ বিভিন্ন সময়ে এরাজ্যে বেকার বিদ্রোহ দেখা গিয়েছে৷ সিপিএম পার্টি অফিস বেকার বিদ্রোহের আগুনে জ্বলেছে৷ নেতারা বাড়ি ছাড়া হয়ে গা ঢাকা দিয়েছেন বিদ্রোহের জেরে৷ এরপরও বেকারদের নিয়ে রসিকতা চলছে৷ নিয়োগ প্রক্রিয়ার নামে চলছে বাণিজ্য ও স্বজন পোষণ৷ প্রহশনের চরম সীমায় পৌঁছে গিয়েছেন বেকার যুবক যুবতীরা৷ কেন্দ্রের মোদী সরকার স্কীল ডেভলাপমেন্ট মিশন চালু করেছে৷ এরাজ্যেও তা কার্য্যকর করা হয়েছে৷ কিন্তু, এই মিশনের মাথাভারী হর্তা কর্তারা দায়সারা ভাবে চলছেন৷ নেই কোন গঠনমূলক পদক্ষেপ৷
এদিকে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার পদ শূন্য পড়ে রয়েছে৷ সেগুলিতে নিয়োগের তেমন কোন উদ্যোগ নেই৷ নির্বাচন আসলেই শুরু হয়ে যায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি৷ নির্বাচন শেষ হলেই নিয়োগ প্রক্রিয়ার কোন হদিশ মিলছে না৷ এদিকে, রাজ্যে কর্মসংস্থানের পথ কমে যাওয়ায় বেকার যুবকদের একাংশ রাজ্য ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন কাজের সন্ধানে৷ ইতিমধ্যেই রাজ্যের গোমতী, দক্ষিণ ও উত্তর জেলা থেকে প্রচুর সংখ্যায় যুবক বিদেশে পাড়ি দিয়েছেন৷ প্রতিদিনই শত শত আবেদন জমা পড়ছে পাসপোর্ট অফিসে৷ ভিসার জন্যও প্রচুর সংখ্যায় আবদেন জমা পড়ছে বিদেশ মন্ত্রকে৷ একটি সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আগে প্রচুর সংখ্যায় যুবক সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে কাজের সন্ধানে পাড়ি দিতেন৷ বাংলাদেশের প্রায় প্রতি ঘরেই একজন দুইজন বিদেশে রয়েছেন কাজের সুবাদে৷ এখন বাংলাদেশকে সৌদি আরব সহ অন্যান্য বেশ কয়েকটি রাষ্ট্র ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে৷ ভারতে এই নিষেধাজ্ঞা এখনও নেই৷ তাই এই রাজ্যের বেকার যুবকদের বিদেশে কাজে লাগানোর জন্য বেশ কয়েকটি চক্র ইতিমধ্যেই রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে বলে খবর৷ দক্ষ ও শিক্ষিত মানব সম্পদ যদি এভাবে বিদেশে পাড়ি জমায় পেটের তাদিতে তাহলে অদূর ভবিষ্যতে এরাজ্যে মানব সম্পদের আকাল দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top