News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে হতাহত দুই
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে হতাহত দুই

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ শনিবার সকালে এডিসি’র সদর কার্যালয়ে খুমুলুঙ সংলগ্ণ এলাকায় বাইক দূর্ঘটনায় এডিসি’র এক কর্মচারী গুরুতরভাবে জখম হয়েছে৷ তার নাম নরেন্দ্র দেববর্মা(৪২)৷ বাড়ি কমলপুর৷ চাকুরী সূত্রে খুমুলুঙে কোয়ার্টারে থাকতেন৷ জানা গেছে, শনিবার সকালে বাইক চেপে কোয়ার্টার থেকে অফিসে যাচ্ছিলেন৷ ঠিক সেই সময়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নরেন্দ্র দেববর্মা নামে এডিসি’র ঐ কর্মাচরী নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর বাইক নিয়ে ছিটকে পড়েন৷ তাতে রোড ডিভাইডারের একটি রড নরেন্দ্র দেববর্মা নামে ঐ ব্যাক্তির বুকে বিদ্ধ হয়৷ তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা সঙ্কটজনক৷ অসাবধানতার কারণেই এই ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷
উল্লেখ্য, ঐ এলাকায় দ্রত বেগে যানবাহন ও বাইক চলাচল করলেও গতি নিয়ন্ত্রণের জন্য কোন ব্যবস্থা নেই৷ পুলিশ ও ট্রাফিক পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকায়৷ সেই কারণেই এধরনের ভয়াবহ দূর্ঘটনা সংগঠিত হয়ে চলেছে৷
এদিকে, উদয়পুরের রাণীখামার এলাকায় পথ দূর্ঘটনায় আহত বৃদ্ধ ব্রজেন্দ্র জমাতিয়ার(৭৫) জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে মৃত্যু হয়েছে৷ জানা গেছে, গত ১৬ জুন রাণীখামার এলাকায় একটি দ্রুতগামী কমান্ডার জীপ ব্রজেন্দ্র জমাতিয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছিল৷ এব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছিল৷ অবশ্য, গাড়িটি আটক করা সম্ভব হয়নি৷ রাধাকিশোরপুর থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ কমান্ডার জীপটিকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ পথ দূর্ঘটনায় আহত ব্রজেন্দ্র জমাতিয়ার মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top