News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষাক্ষেত্রে নতুন করে কলঙ্কের মুখে বিহার, কিছু না লিখেও পাশ বহু ছাত্র-ছাত্রী
Image

শিক্ষাক্ষেত্রে নতুন করে কলঙ্কের মুখে বিহার, কিছু না লিখেও পাশ বহু ছাত্র-ছাত্রী

পাটনা, ১৭ জুন (হি.স.) : শিক্ষাক্ষেত্রে ফের কলঙ্কের মুখে বিহার| এবার অভিযোগ উত্তর পত্রে কিছু না লিখলেও পাশ করানো হয়েছে বহু ছাত্র-ছাত্রীকে| এই কেলেঙ্কারিকে উঠে এসেছে রাজ্যের ভীম রাও আম্বেদকর বিহার ইউনির্ভাসিটির নাম| বিহারে টপার্স কেলেঙ্কারির সমাধান হয়নি এখনও| দুর্নীতির কারবারিদের হাতে হাত ধরে সেখানে কীভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পাশ সার্টিফিকেট মিলত ইতিমধ্যেই ফাঁস হয়েছে তা| এরই মাঝে সামনে এল শিক্ষাক্ষেত্রের এই নতুন কেলেঙ্কারির বিষয়টি|
সম্প্রতি ওই ইউনিভার্সিটির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে| ফল নিয়ে অসন্তোষের জেরে পড়ুয়াদের কাছ থেকে একাধিক অভিযোগ আসছিল| তার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্ত শুরু হয়| সেই তদন্তে দেখা যায়, ২০১৩-১৬ শিক্ষাবর্ষে -এর সেকেন্ড ইয়ারে নাম এনরোল করা ছিল ৩০ জন ছাত্রের| পরীক্ষায় তাদের প্রত্যেকের উত্তরপত্র ফাঁকা ছিল| অর্থা খাতায় তারা কিছুই লেখেনি| তা সত্ত্বেও প্রত্যেককে ৪০ নম্বর করে পাশ মার্কস দিয়ে দেওয়া হয়েছে| যাঁরা ওই পরীক্ষার্থীদের খাতা দেখেছেন তাঁদের শো কজ় নোটিস ধরানোর পাশাপাশি সমন জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top