নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ জুন৷৷ স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহি দাশপাল৷ শুক্রবার আদালত গৌতম দাস(৩১)কে তার স্ত্রী সেবিকা দাসকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে৷ পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছে৷ অনাদায়ে এক বছর কারাবাসের রায় দিয়েছে৷
ঘটনার বিবরণে প্রকাশ, সাব্রুমের মনুবাজার থানাধীন দক্ষিণ ভুরাতলি এলাকায় ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি গৌতম দাস তার স্ত্রী সেবিকা দাসের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ অগ্ণিদগ্দ অবস্থায় সেবিকা দাসকে কলাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন৷ পাশাপাশি চিকিৎসক শৈলেন্দ্র ত্রিপুরা কলাছড়া ফাঁড়িতে ঘটনাটি জানান৷ তাতে পুলিশ একটি সুয়েমুটো মামলা নেয়৷ এদিকে, জিবিতে চিকিৎসাধীন সেবিকা দাস ২০১৫ সালের ১৫ মার্চ মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
এই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ভারতীয় দন্ডবিধি ৩০৭ এবং ৩২৬ ধারায় মামলা নথিভুক্ত করেছিল৷ পরবর্তী সময়ে ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারাও যুক্ত করা হয়৷ এরই মধ্যে পুলিশ অভিযুক্ত স্বামী গৌতম দাসকে গ্রেপ্তার করে৷ তদন্তক্রমে তৎকালীন মনুবাজার থানার এসআই হারাধন বোস ২০১৫ সালের ৩১ মে আদালতে চার্জশিট জমা দেন৷ এরপর সাব্রুম এসডিজেএম আদালতে মামলাটির শুনানি শুরু হয়৷ এসডিজেএম আদালতে শুনানি শেষে মামলাটি দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়৷ শুক্রবার এই মামলায় আদালত রায় ঘোষণা করে৷
স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারদন্ড
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

















