News Flash

  • Home
  • Uncategorized
  • পাশের হার কমল দ্বাদশেও, গণিতে গণহারে ফেল, কারিগরি শিক্ষার সুযোগ প্রশ্ণের মুখে
Image

পাশের হার কমল দ্বাদশেও, গণিতে গণহারে ফেল, কারিগরি শিক্ষার সুযোগ প্রশ্ণের মুখে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ রাজ্যের শিক্ষা ক্ষেত্রের দৈন্যদশার চিত্র উচ্চ মাধ্যমিকের ফলাফলে আরও মারাত্মক

সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি মিহির কান্তি দেব৷
সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি মিহির কান্তি দেব৷

আকারে ফুটে উঠেছে৷ এবছর পর্ষদ পরিচালিত মাধ্যমিকে পাশের হার কমার পর উচ্চ মাধ্যমিকেও পাশের হার কমেছে৷ ২১ হাজার ১৪১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৫ হাজার ৮৭৮ জন পাশ করেছে৷ পাশের হার ৭৫.১১ শতাংশ৷ গত বছর পাশের হার ছিল ৮১.০৭ শতাংশ৷ উদ্বেগের বিষয় এখানেই শেষ নয়, কারিগরি ক্ষেত্রে উচ্চশিক্ষা নিতে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের অনেকেরই স্বপ্ণ চুরমার হয়ে যাবে৷ বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ কার্য্যালয়ে দ্বাদশের ফলাফল ঘোষণার পর যে তথ্য সামনে এসেছে তাতে দেখা গিয়েছে মাত্র ২৯ শতাংশ পরীক্ষার্থী অংকে পাশ করেছে৷ ফলে ৭১ শতাংশ পরীক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণে ছাড়পত্র পাবেনা৷ যেহেতু কারিগরি শিক্ষার ক্ষেত্রে যোগ্যতার মানদন্ডে অংকে পাশ হওয়া বাধ্যতামূলক৷ অবশ্য তাদের কাছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে৷ কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও অংকে পাশ করতে কতটা সক্ষম হবে তারা এনিয়ে প্রশ্ণ রয়েই যাচ্ছে৷ এদিন দ্বাদশের ফলাফল ঘোষণা করে পর্ষদ সভাপতি জানান, বিষয় ভিত্তিক ফলাফলের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে ৮১.৪১ শতাংশ, কলা বিভাগে ৭৪.০৪ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৭১.৮৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে৷ স্বাভাবিক ভাবেই এডিসি এলাকাতেও দ্বাদশে কমেছে পাশের হার৷ এডিসি এলাকাতে এবছর ৫৮.৪১ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে৷ গত বছর এই সংখ্যাটি ৬৬.৪০ শতাংশ৷ পাশের হার ক্রমশ নিম্নমুখী হওয়ার পিছনে পর্ষদ সভাপতি ছাত্রছাত্রীরা এখন পড়াশুনা করে না বলে অভিমত ব্যক্ত করেছেন৷
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচচতর মাধ্যমিক পরীক্ষার কলা ও বাণিজ্য বিভাগের ফলাফল আজ সকালে পর্ষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে প্রকাশ করা হয়েছে৷ পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব এই দুটি বিভাগের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন৷ এর আগে গত ২১ মে উচ্চতর মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশ করা হয়েছিল৷ এবছরের উচচতর মাধ্যমিক পরীক্ষায় সব বিভাগ মিলিয়ে পার হার ৭৫.১১ শতাংশ৷ পরীক্ষার দিয়েছিল ২১,১৪১ জন৷ পাশ করেছে ১৫,৮৭৮ জন৷ এই পরীক্ষায় ছেলেমেয়েদের পাশের হার ৭৪.৯৮ শতাংশ৷ পরীক্ষা দিয়েছিল ১১,২৯২ জন, পাশ করেছে ৮৪৬৭ জন৷ মেয়েদের পাশের হার ৭৭.৬৬ শতাংশ৷ পরীক্ষা দিয়েছিল ৯৮৪৯ জন, পাশ করেছে ৭৬৪৯ জন৷ উচ্চতর মাধ্যমিক পরীক্ষার তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগের পাশের হার ৮১.৪১ শতাংশ৷ পরীক্ষা দিয়েছিল ৩৩১৯ জন, পাশ করেছে ২৭০২ জন৷ এই বিভাগে কন্টিনিউইং পরীক্ষার্থীদের পাশের হার ৬৪.১৪ শতাংশ৷ পরীক্ষা দিয়েছিল ১৯৮ জন পাশ করেছে ১২৭ জন৷
কলা বিভাগে পাশের হার ৭৪.০৪ শতাংশ৷ পরীক্ষা দিয়েছিল ১৬,৯৭৭ জন, পাশ করেছে ১২,৫৬৯ জন৷ এই বিভাগে কন্টিনিউইং পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল ২৫৫৮ জন, পাশ করেছে ৯৭৬ জন৷ পাশের হার ৩৮.১৫ শতাংশ৷ বাণিজ্য বিভাগে পাশের হার ৭১.৮৩ শতাংশ৷ পরীক্ষায় বসেছিল ৮৪৫ জন,পাশ করেছে ৬০৭ জন৷ এই বিভাগে কন্টিনিউইং পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ১৩৬ জন, প াশ করেছে ৬৮ জন৷ পাশের হার ৫০ শতাংশ৷ উল্লেখ্য, নিয়মিত কন্টিনিউইং এক্সটারন্যাল ইত্যাদি মিলিয়ে এবছর ২৫,২৪০ জন পরীক্ষা দিয়েছিল পাশ করেছে ১৭,৭৯৬ জন৷
অন্যদিকে, এডিসি এলাকায় এবছরের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় তিনটি বিভাগে পাশের হার ৫৮.৪৭ শতাংশ৷ পরীক্ষায় বসেছিল ২৯০৯ জন, পাশ করেছে ১৭০১ জন৷ এর মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল ৭১ জন, পাশ করেছে ৪১ জন৷ পাশের হার ৫৭.৭৫ শতাংশ৷ কলা বিভাগে পরীক্ষা দিয়েছিল ২৮৩০ জন, পাশ করেছে ১৬৫৬ জন৷ পাশের হার ৫৮.৫২ শতাংশ৷ বাণিজ্য বিভাগে পরীক্ষা দিয়েছিল ৮ জন, পাশ করেছে ৪ জন৷ পাশের হার ৫০ শতাংশ৷
উল্লেখ্য, এবছরের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় তিনটি বিভাগে উপজাতি পরীক্ষার্থীদের মধ্যে ছেলেমেয়েদের পাশের হার ৫৯.৯৭ শতাংশ৷ পরীক্ষা দিয়েছিল ২৬৭৮ জন, পাশ করেছে ১৬০৬ জন৷ মেয়েদের পাশের হার ৫৮.৬৭ শতাংশ৷ পরীক্ষায় বসেছিল ২১৯৭ জন, পাশ করেছে ১২৮৯ জন৷
তপশিলি জাতির পরীক্ষার্থীদের মধ্যে তিনটি বিভাগে ছেলেদের পাশের হার ৭৫.৮৫ শতাংশ৷ পরীক্ষায় বসেছিল ২৩৮৫ জন, পাশ করেছে ১৮০৯ জন৷ মেয়েদের পাশের হার ৮১.০৬ শতাংশ৷ পরীক্ষায় বসেছিল ২০৩৮ জন, পাশ করেছে ১৬৫২ জন৷
এবছরের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের ৩৫৯টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ৫৫টি সেন্টার ও ৬৮টি ভেনুতে পরীক্ষা দিয়েছিল৷ এর মধ্যে ২০টি বিদ্যালয় ১০০ শতাংশ পাশ করেছে৷ রাজ্যের ৮টি জেলার মধ্যে পাশের হারে শীর্ষে রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা৷ পাশের হার ৭৭.৫০ শতাংশ৷ এরপরেই ঊনকোটি জেলার স্থান৷ পাশের হার ৭৫.২৩ শতাংশ৷ তৃতীয় স্থানে রয়েছে উত্তর ত্রিপুরা জেলা৷ পাশের হ ার ৭৩.৩৯ শতাংশ৷ অন্যান্য জেলাগুলির মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ৭১.৯৪ শতাংশ, সিপাহিজলা জেলায় ৭০.৯০ শতাংশ, গোমতী জেলায় ৬৭.৭৯ শতাংশ, খোয়াই জেলায় ৬৫.১৭ শতাংশ ও ধলাই জেলায় পাশের হার ৫৭.৫১ শতাংশ৷ মাদ্রাসা ফাজিল (এইচএসপ্লাস টু) আর্টস পরীক্ষায় ১২ জনের মধ্যে পাশ করেছে ১১ জন৷ মাদ্রাসা ফাজিল (এইচএসপ্লাস টু) থিওলজি পরীক্ষায় ১১ জনের মধ্য সবাই পাশ করেছে৷
আজকের সাংবাদিক সম্মেলন পর্ষদ সভাপতি সাংবাদিকদের জানান, এবছরের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় যারা সাপ্লিম্যান্টারি পেয়েছে ফলাফল প্রকাশের ৬০ দিনের মধ্যে তাদের পরীক্ষা নেয়া হবে৷ এর জন্য পরীক্ষার্থীদের আগামী ১৬ জুনের মধ্যে নিজেদের সুকলে ফরম পূরণ করে জমা দিতে হবে৷ সুকলগুলি থেকে আগামী ২০ জুনের মধ্যে পর্ষদের অফিসে পূরণ করা ফরম জমা দিতে হবে৷ রাজ্যের ৮টি জেলার ৮টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top